NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
কলকাতা: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে এবার কলকাতাতেও ধুন্ধুমার পরিস্থিতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘এরা দেশজুড়ে একটা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা করছে। সিপিএম গৃহিত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। ঘোলা জলে এইভাবে মাছ ধরা যায় না। এটা সিপিএমের বোঝা উচিত। ওই একটু বাচ্চাদের সঙ্গে লাফালাফি করে নিচ্ছে। ওটা করুক, যারাই এই আন্দোলন তৈরি করেছিলেন, তাঁরা বুঝতে পেরেছেন, তাঁদের ভিন্নপথে পরিচালিত করা হচ্ছে।’
