Voice of Eastern India

Kalyan Banerjee: ‘২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই… যারা ভাল তৃণমূল হয়েছে…’, বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?


ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, বীরভূম : বীরভূমে সোনা-টাকার পাহাড়। বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে মিলেছে যকের ধন। টাকা গোনা চলছেই। আনা হয়েছে অসংখ্য ট্রাঙ্ক। টাকা গোনার মেশিনও এসেছে প্রচুর। শুধু টাকা নয়, সোনাও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে। সামনে এসেছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ও তাঁর আত্মীয় মিনারের নাম। জানা গিয়েছে, টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি সংলগ্ন এলাকার নিরাপত্তার জন্য সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ, ওই ব্যবসায়ী টুলু মণ্ডল একসময় ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। পরবর্তী সময় তিনি কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বীরভূমের মহম্মদবাজারে পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। অন্যদিকে, বীরভূমের এই অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করে এক্স মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এক্স মাধ্যমে কী পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখে নিন 

তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ 

আর বীরভূমের এই অভিযান, মুখ্যমন্ত্রীর সমাজ মাধ্যমের পোস্ট, সব নিয়েই মুখ খুললেন কালীঘাট-তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলছেন, ‘বীরভূম জেলা তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। এতদিন ধরে তো বলেছে যে, বাঘ গোটা বীরভূম জেলা নিয়ন্ত্রণ করত। টুলু মণ্ডল তো একটা নাম। এই নামের পিছনে কারা রয়েছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে, যারা আজকে ভাল তৃণমূল হয়ে গিয়েছে, যিনি আজকে এনডিএ- এর শরিক হয়ে গিয়েছেন, তাঁদের গ্রেফতার হবে কিনা সেটা বলুন, বাংলার মানুষ তো এখন সেটা জানতে চায়। ২০ কোটি, ২৫ কোটি, ৩০ কোটি… এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে, এই ভাল তৃণমূল, যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে, আর সাংসদ যারা গেছে ওই নতুন কোম্পানিতেম এনডিএ- র শরিক হয়েছে, তাদের বিরুদ্ধে কী করবেন সেটা বলুন।’ এটাই প্রথম নয়। ঋতব্রত-তৃণমূল তথা ভাল-তৃণমূল এবং এনসিপিআই- তে যোগ দেওয়া সাংসদদের নিয়ে এর আগেও মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

Source link





Source link

Leave A Reply

Your email address will not be published.