কলকাতা: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA। ১ অক্টোবর থেকে ২০ শতাংশ ডিএ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। সরকারের বাজেটে ঘোষণা মত আরও ২০ শতাংশ ডিএ মিলবে অক্টোবর মাসে। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থ দফতর। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। রাজ্য সরকারি কর্মীদের বাড়ল ডিএ, জারি হল নির্দেশিকা। সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী। পঞ্চায়েত, পুরনিগম, পুরসভা, বিধিবদ্ধ সংস্থা ও অন্যান্য সরকারি অধিগৃহীত সংস্থার কর্মীরাও পাবেন ডিএ-র টাকা।
আগামী ১ অক্টোবর থেকে রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ্য ভাতা ১৮ শতাংশ থেকে আরও ২০ শতাংশ বেড়ে ৩৮ শতাংশ কার্যকর হবে। রাজ্য সরকারী কর্মীরাই শুধু নয়, সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও সেখানকার কর্মী ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মীরাও ১ অক্টোবর থেকে সংশোধিত ৩৮ শতাংশ হারে DA বাড়বে।
কনফেডারেশন অফ স্টেট গর্ভমেন্ট এমপ্লইডের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলছেন, ‘ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছিল ০১.০১.২০২০ তে DA ছাড়াই। DA তখন দেয়নি। বিগত সরকার ২০২১ এ ৩ শতাংশ DA দেয়। ২০২২ এ কোনও DA দেয়নি। ২০২৩ সালে ৩ শতাংশ ও ২০২৪ সালে দুটো DA দিয়েছিল। ১ জানুয়ারি ও জুলাই মাসে। ৪ শতাংশ করে। ২০২৫ সালে এপ্রিলে ৪ শতাংশ DA দিয়েছিল। মোট ১৮ শতাংশ।’
