Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে ‘চিঠির পাহাড়’, রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
কলকাতা: স্বাস্থ্য ভবন পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের গ্রাউন্ড ফ্লোরের রিসিভিং ও ডেসপ্যাচিং সেকশনে দশকের পর দশক ধরে পড়ে রয়েছে চিঠি। সরকারি চিঠি, সাধারণ মানুষের চিঠি পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য মন্ত্রী। সমস্ত চিঠির উত্তর দিতে হবে, নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
স্বাস্থ্য ভবনের রিসিভিং সেকশনের পাশে রয়েছে বহু চিঠি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখানে বহু বছর ধরেই পড়ে রয়েছে এই চিঠিগুলো। এর মধ্যে রয়েছে একাধিক আবেদন পত্রও। স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় সেখানে গিয়ে খতিয়ে দেখেন এই সব চিঠি। তিনি বলেন, “২০২৮, ২০১৬ সালের চিঠি পেলাম। সরকারি চিঠি। বহরমপুরের CMOH পাঠিয়েছেন, ২০১৮ সাল। সরকারি চিঠিও না খোলা অবস্থায় পড়ে রয়েছে।”
তারপরই তিনি প্রশ্ন তোলেন স্বাস্থ্য ভবনের রিসিভিং সেকশন কে দেখেন? তারপর তিনি বলেন, যিনি রিসিভিং সেকশন দেখেন, সেই ব্যক্তিকে যেন তাঁর কাছে পাঠানো হয়। তারপর তিনি বলেন, “২০১৬ সালের চিঠিও পেয়েছি। আমাদের যাঁরা গোছাচ্ছেন, তাঁরা বললেন ওই রকমই বা তারও আগের চিঠিও আছে। কোনটাই খোলা হয়নি। আমি বলে দিয়েছি যেহেতু বহু পুরোনো চিঠিও আছে, সেগুলো যাঁরা পাঠিয়েছেন, তাঁরা হয়তো ভুলে গিয়েছেন। তাহলে প্রথম থেকেই খোলা হোক। আজকের দিনে যে সব চিঠি রয়েছে প্রত্যেকটা চিঠির প্রাপ্তি স্বীকার করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। এবং প্রত্যেকটা চিঠির উত্তরও দিতে হবে। তার জন্য যদি আমাদের লোকবল কম থাকে, তো বাড়াতে হবে। লোকবল কম ছিল, আমি ওই জন্য বাড়াতে বলেছি।”
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
একাধিক চিঠিক স্বাস্থ্য ভবনে এসে পড়ে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রী নির্দেশ দেওয়ার পর সেই সব চিঠি বাছাই করা শুরু হয়েছে। রিসিভিং সেকশনে পড়ে রয়েছে সাধারণ মানুষের পাঠানো চিঠি থেকে সরকারি চিঠিও। চিঠি সেখানে পড়ে থাকছে বছরের পর বছর। এতদিন কোনও পদক্ষেপও করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, এদিন থেকেই খোলা হবে এই সব চিঠি।
