Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন …
কলকাতা : বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার পর বোধোদয় ? দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য় করার পর অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য় । আর তারপরই একটি ক্ষমাপ্রার্থনা ভিডিও করেছেন তিনি। তাতে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি।
ঠিক কী বলেছেন অনন্ত ? সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিক অবমাননাকর বক্তব্য রাখার পর এবার ক্ষমা চেয়ে বিজেপির রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজ বললেন, ‘আমার অনেক কিছু কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনেক কিছু কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য় করেছেন বিজেপির রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজ। যে মন্তব্য় ঘিরে নিন্দার ঝড় উঠেছে। তাঁর বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য় সরকার। মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারির পরও, নিজের অবস্থান থেকে সরেননি অনন্ত মহারাজ। অবশেষে রাতে তিনি ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দেন।
