Voice of Eastern India

Kolkata Municipal Corporation: ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল কলকাতা পুরসভা


কলকাতা: ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে পদত্যাগের পরই কলকাতা পুরসভার পুরবোর্ড ভেঙে দেওয়ার যে প্রক্রিয়া, তা শুরু করে দিল কলকাতা পুরসভা। জানা গিয়েছে, মেয়রের ইস্তফার পরই পুর প্রশাসনের তরফে পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, ফিরহাদ হাকিম জানালেন, ৬ মাস বাকি থাকতেই নিজের পদ ছেড়ে দিলেন তিনি। কারণ, তিনি মনে করেন না এই পদ আঁকড়ে পরে থাকার কোনও অর্থ আছে বলে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজন ফ্যামিলি আইডি, কোথায় খুঁজে পাবেন এই নম্বর?

৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পুরসভার তৃণমূল কাউন্সিলরদের সেভাবে জনসংযোগ করত দেখা যায়নি। অনেকের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা নিজেদের এলাকাতেই নেই। আর এমন পরিস্থিতিতে পুরসভার আধিকারিকদের থেকেও সাহায্য পাচ্ছেন না বলেই অভিযোগ করছেন ফিরহাদ হাকিম। আর সেই কারণেই ববি হাকিম চান না শুধু শুধু মেয়রের চেয়ারে বসে থাকতে, জানিয়েছেন নিজেই।

পুরসভা সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। ফিরহাদ হাকিম জানালেন, মেয়র থাকাকালীন সব থেকে বড় যে দুটো বড় সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি, তার মধ্যে একটা হল আমফান ঝড় আর অন্যটি হল করোনা অতিমারি। এছাড়াও শহরের মানুষকে যাতে সঠিক পরিষেবা দেওয়া যায়, তার জন্য তিনি শুরু করেছিলেন ‘টক টু মেয়র’।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজন ফ্যামিলি আইডি, কোথায় খুঁজে পাবেন এই নম্বর?

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.