Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
কলকাতা: স্বাধীনতা দিবসে ভারী বর্ষণের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে। মূলত ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি প্রায় সব জেলাগুলিতেই। তবে ১৫ অগাস্টে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতেও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গের ৩ টি জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এই তিনটি জেলা হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মূলত চলত সপ্তাহের মধ্যভাগ থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়েছে। সেই নিম্নচাপ আরও গভীর হয় গতকালই। যার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা ছিল বৃহস্পতিবার ও শুক্রবার। স্বভাবতই বাদ যাচ্ছে না শনিবারও। এদিকে শনিবার স্বাধীনতা দিবস। কিন্তু এদিনই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে রাজ্যের জেলায় জেলায়।আইএমডি জানাচ্ছে, উত্তরবঙ্গের উপরের দিকের প্রায় সব জেলাতেই ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে মূলত ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
