Voice of Eastern India

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন


নয়াদিল্লি: এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA। NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই এই ঘটনা প্রকাশ্যে এসেছে। বাতিল পরীক্ষা, ফের নেওয়া হবে ইংরেজি, বাণিজ্য ও সমাজ বিজ্ঞানের পরীক্ষা। কবে পুনরায় নেওয়া হবে, রইল বিস্তারিত।

আরও পড়ুন, তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

প্রশ্নে কোথাও অনুবাদে ত্রুটি, কোথাও ছাপার ভুল, কোথাও বানান ভুল। ইংরেজির প্রশ্নপত্রে ২০২৪-এর পরীক্ষার একাধিক প্রশ্নের পুনরাবৃত্তির অভিযোগ। ৯ সেপ্টেম্বর, UGC-NET এর ইংরেজি ও বাণিজ্যের পুনরায় পরীক্ষা এবং ১০ সেপ্টেম্বর UGC-NET এর সমাজ বিজ্ঞানের পুনরায় পরীক্ষা। বারবার কেন প্রশ্ন-বিভ্রাট? ফের প্রশ্নে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রশ্ন-বিভ্রাট নিয়ে তদন্ত কমিটি গঠন NTA-র। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.