Voice of Eastern India

এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?


কলকাতা : অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana Scheme) এবারের টাকা এখনও ঢোকেনি ? বুঝতে পারছেন না কী হবে ? হতাশ হওয়ার কিছু নেই। কারণ, এই কিস্তির টাকা ঢোকার সম্ভাবনা আছে এখনও তিনদিন। ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় টাকা ঢুকবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।

তিনি বলেন, “মহিলাদের মধ্যে একটা বিভ্রান্তিকর এবং নানারকম গুজব ছড়ানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা তাঁরা পাবেন না। নানান রকমভাবে তাঁদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বার্তা দিতে চাই তাঁদের যে, অন্নপূর্ণা যোজনা আজ ১৭ অগাস্ট…সরকার এসেছে আপনারা জানেন ৩ মাস ১০ দিন হয়েছে। সেখানে দাঁড়িয়ে ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। সেখানে এই অগাস্ট মাসে মহিলাদের অন্তর্ভুক্তি করা হচ্ছে ১ কোটি ৪৫ লক্ষ। আরও চারদিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে। ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা পাওয়ার যোগ্য তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল ১৮ অগাস্ট, আগামীকাল আবার ১০ লক্ষ…প্রত্যেকদিন কাজ চলবে…২০ অগাস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে।” 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.