Voice of Eastern India

কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন, ‘শর্ট সার্কিট’, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ATC বিল্ডিংয়ে থেকেই নিয়ন্ত্রণ হয় যাবতীয় বিমান চলাচল


সৌমিত্র রায়, কলকাতা: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন। বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে তৃতীয় তলায় আচমকাই আগুন লেগে যায়। টুনি লাইট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকলের। এই বিল্ডিংয়েরই আট তলা থেকে বিমান চলাচল কন্ট্রোল করা হয় বলে খবর।

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

বিমানবন্দরের সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতে এটিসি বিল্ডিংয়ের  তৃতীয় তলায় আগুন লাগে। মূলত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল ওই বিল্ডিং। এদিকে ওই টুনি লাইটের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। জানা গিয়েছে, বাইরের দেওয়ালে একটি পাখির বাসা ছিল, সেখানেই প্রথম আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই, এখানে যারা কর্মীরা রয়েছেন, তাঁরা ফায়ারব্রিগেডে খবর দেন। এবং এয়ারপোর্ট অথরিটির নিজস্ব যে ফায়ার ইঞ্জিন, সেটা এখানে চলে আসে। আগুন নেভানোর কাজ শুরু হয়। ফায়ার স্টেশন থেকেও দুটি ইঞ্জিন আসে। মোট ৩ ইঞ্জিনের তৎপরতায় প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। শেষ অবধি পাওয়া খবরে, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। তবে এটিসি বিল্ডিয়ে আগুন লাগার ঘটনায় বিমান চলাচলে কোনও রকম প্রভাব পড়েনি। তার কারণ হচ্ছে, এটিসি বিল্ডিংয়ের ৮ তলা থেকে বিমান চলাচল কন্ট্রোল করা হয়, কিন্তু যে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, সেটি এটিসি বিল্ডিংয়ের তৃতীয় তলায় ঘটার দরুন, কোনও প্রভাব পড়েনি।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.