Voice of Eastern India

সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে


রঞ্জিত সাউ, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে সাতসকালে রাস্তার পাশে বোমা উদ্ধার। ট্যাঙারবেড়িয়ায় রাস্তার পাশে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা কে বা কারা কী উদ্দেশে বোমাগুলি রেখে গেল আতঙ্কে বাসিন্দারা। কারা ঘটনার পিছনে জড়িত খতিয়ে দেখছে বারুইপুর থানা

আরও পড়ুন, ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার আর্জি সাংসদের ?

সাতসকালে রাস্তার পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারুইপুর থানা এলাকার দক্ষিণ ট্যাঙারবেড়িয়ায়। একটি দোকানঘরের সামনে বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। পরে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
স্থানীয়দের দাবি, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে দোকানের সামনে বোমাটি পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁদের অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা সেখানে বোমাটি ফেলে রেখে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা সুদাম ঘরামির দাবি, এর আগে এলাকায় এ ধরনের ঘটনা কখনও ঘটেনি। বোমা দেখতে পেয়েই তাঁরা বারুইপুর থানায় খবর দেন। এরপর পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দা মিনতি মণ্ডল। তাঁর দাবি, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিক। আর এক বাসিন্দা দেবী মণ্ডল প্রশ্ন তুলেছেন, কোনও শিশু না বুঝে বোমাটি হাতে তুলে নিলে এবং সেটি ফেটে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। একইভাবে আতঙ্কের কথা জানিয়েছেন সুপর্ণা মণ্ডলও। তাঁর দাবি, ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করে প্রশাসন কড়া পদক্ষেপ করুক। স্থানীয় বাসিন্দা খোকন নাইয়ার দাবি, এলাকায় কারও বাড়িতে এই ধরনের বিস্ফোরক মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত পুলিশের। কে বা কারা বোমাটি সেখানে রেখে গেল এবং এর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.