সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন হল কী ? কারণ বিশ্বব্যাপী তেলের দাম টানা চার দিন ধরে বেড়েই চলেছে। এই প্রেক্ষাপটি ভারতেও কি তেলের দাম বাড়বে ? আশঙ্কায় সকলে। রোজ সকাল ৬ টায় প্রকাশত হল জ্বালানীর দামের আপডেট। বৃহস্পতিবার সকালে দেখা গেল, ভারতের বড় শহরগুলিতে জ্বালানির মোটের উপর স্থিতিশীলই আছে। কেবল কয়েকটি শহরে সামান্য দাম কমা-বাড়া হয়েছে। বিশ্বব্যাপী তেলের দামে অস্থিরতা তৈরি হলে দেশেও তেলের দাম ওঠানামা করে। তবে রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলি এই মুহূর্তে তেলের দামে কোনও পরিবর্তন আনেনি।
পশ্চিম এশিয়ায় অস্থির অবস্থা, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন, যুদ্ধ জিগির অব্যাহত। এই পরিস্থিতিতে টালমাটাল অপরিশোধিত তেলের দাম। এই বছর অপরিশোধিত তেলের দাম তরতরিয়ে বেড়েছে। ইরান ও আমেরিকার মধ্যে লাগাতার হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েন চলছে। এই পথ দিয়েই বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস লেনদেন হয়। তাই হরমুজে অস্থিরতার প্রভাবও তেলের দামে পড়তে পারে। এক নজরে দেখে নেওয়া যাক, আজ , ২০ অগাস্ট কোন শহরে কত দাম হল পেট্রোল ডিজেলের।
মে মাসে, দেশজুড়ে ১১ দিনে ৪ বার বাড়ে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ২ টাকা ৮৭ পয়সা বেড়ে হয়, ১১৩ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম লিটারে ২ টাকা ৮০ পয়সা বেড়ে হল ৯৯ টাকা ৮২ পয়সা। ১৪ মে পর্যন্ত কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার পিছু ছিল ১০৫ টাকা ৪৫ পয়সা। ডিজেল ৯২ টাকা ০২ পয়সা। ১৫ মে পেট্রলের দাম বাড়ানো হয় লিটারে ৩ টাকা ২৯ পয়সা এবং, ডিজেলের লিটারে ৩ টাকা ১১ পয়সা। তারপর ৪ দিন যেতে না যেতে গত ১৯ মে পেট্রোলের দাম বাড়ে লিটার পিছু ৯৬ পয়সা। ডিজেল লিটারে ৯৪ পয়সা। ২৩ মে, পেট্রোলের দাম বাড়ল লিটার পিছু ৯৪ পয়সা। ডিজেল লিটারে ৯৫ পয়সা। আর ২ দিনের মাথায়, ২৫ তারিখ কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ২ টাকা ৮৭ পয়সা বেড়ে হল, ১১৩ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম লিটারে ২ টাকা ৮০ পয়সা বেড়ে হল ৯৯ টাকা ৮২ পয়সা। অর্থাৎ, ১১ দিনে পেট্রোলের মোট দাম বাড়ে ৮ টাকা ০৬ পয়সা । ডিজেলের দাম বাড়ে ৭ টাকা ৮০ পয়সা।
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে ‘বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
