Voice of Eastern India

Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?


পশ্চিম বর্ধমান: ভয়াবহ এক ঘটনার সাক্ষী থাকল পশ্চিম বর্ধমান জেলার হরিপুর এলাকা। হঠাৎ নিখোঁজ হয়ে যান অল্প বয়সী এক যুবক। প্রায়, তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হল ২৫ বছরের এই যুবকের নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে হরিপুর এলাকায়। মৃতের নাম সনু ভূঁইয়া। হরিপুরের দত্তপুকুরে তাঁর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।          

পরিবার সূত্রে জানা গিয়েছে, সনু মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সেই কারণে তাঁকে সবসময় নজরে রাখতেন তাঁর বৃদ্ধা ঠাকুমা। পরিবারের দাবি, গত বুধবার খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলেন সনু। এরপর আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়ি-সহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। এভাবেই কেটে যায় দু’ই দিন। অবশেষে এলাকারই একটি পুকুর থেকে উদ্ধার হল তাঁর নিথর দেহ। 

আরও পড়ুনরাত ৯ টার পরে…! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে দত্তপুকুরের জলে কিছু একটা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে তাঁরা বুঝতে পারেন, সেটি এক যুবকের দেহ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন পাণ্ডবেশ্বর থানায়। তারপর, পুলিশ এসে পুকুর থেকে দেহটি উদ্ধার করে। উদ্ধারের পর পরিচয় জানার চেষ্টা করেন তাঁরা। এরপর জানতে পারেন মৃত যুবক আসলে সেই এলাকার ছেলে সনু ভূঁইয়া। পরিবারের তরফে জানা যায়, সনুর মৃগী রোগ ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, পুকুরের ধারে যাওয়ার পর আচমকাই তাঁর মৃগীরোগের খিঁচুনি উঠতে পারে। সেই সময় কোনওভাবে জলে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি পুলিশের প্রাথমিক অনুমান মাত্র। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। 

আরও পড়ুন – বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.