Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা: আগস্ট মাসের ১৭ তারিখ থেকে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা। ধাপে ধাপে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে সরকারের এই যোজনার অর্থ। কিন্তু যাদের এখনও টাকা ঢোকেনি তারা কী করবেন ? এই নিয়ে নিশ্চয়ই চিন্তায় আছেন অনেকে। শনিবার ভবানীপুরের একটি অনুষ্ঠানে গিয়ে এই চিন্তা থেকেও মুক্তি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, যারা অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না, তাঁদের কারা সাহায্য করবেন, সে কথাও জানিয়ে দিলেন তিনি।
গ্রামাঞ্চলে বহু এলাকার মানুষ এখনও ইন্টারনেট ব্যবহার করতে সাচ্ছন্দ নন। তাই অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে ফর্ম পূরণ বা স্ট্যাটাস চেক করা তাঁদের পক্ষে কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান করতে বড় ঘোষণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার একটি অনুষ্ঠানে গিয়ে তিনি জানান যে, যারা আবেদন করেছিলেন কিন্তু টাকা ঢোকেনি, তাঁরা আবার আবেদন করুন। যদি পোর্টাল ব্যবহার করতে না পারেন, তবে সাহায্য করবেন বিধায়ক থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরের কর্মীরা।
আরও পড়ুন – ‘যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি…,’ কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বলেন, ”আজকে ১৪ হাজার ৫০০, আমি বলতে বলতে হয়ত ঢুকে গিয়েছে, মোট ১৭,০০০ মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকে গিয়েছে শুধু ভবানীপুর কেন্দ্রে। এর পরেও যদি আরও যোগ্য কেউ বাদ থেকে থাকেন, তবে ৩১ সে জুলাই-এর মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ড-এর কর্মীরা গিয়ে, মহিলামোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনার ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন।
উল্লেখ্য, গত ১৮ অগাস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার মহাজাতি সদন থেকে জানান, লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূলের কারচুপির কারণেই অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম তৈরি করতে হয়েছে বিজেপি সরকারকে। মাত্র ৩ মাসের সরকারের বিপুল কর্মযজ্ঞে ভুল থাকলে সংশোধন করব, বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সম্প্রতি গ্রামীণ এলাকার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরপর কি আরও কিছু ছাড় দেওয়া হতে পারে? সেটাই দেখার।
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
