ABP Ananda LIVE : পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা। শমীকের পরে এবার তোলাবাজি নিয়ে কড়া বার্তা সুকান্তর। “বিজেপি করে খাওয়ার জায়াগা নেই, না হলে দল ছাড়ুন। তোলাবাজি করে খেতে চাইলে তৃণমূল করুন”, হুঁশিয়ারি সুকান্তর।
আরও খবর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার। মার্কুইস স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, তপসিয়া রোডের মতো ঠিকানায় শোকজ নোটিস দমকলের।
মার্কুইস স্ট্রিটের মোট ১০টি হোটেল-গেস্ট হাউস এবং মির্জা গালিব স্ট্রিটের মোট ৫টি হোটেলকে শোকজ নোটিস পাঠিয়েছে এবার দমকল । এসএন ব্যানার্জি রোড ও তপসিয়া রোডের ১টি করে হোটেলকেও শোকজ নোটিস দেওয়া হয়েছে। মোট ১৭টি গেস্ট হাউস ও হোটেলকে শোকজ নোটিস ধরিয়েছে দমকল। অগ্নিবিধি লঙ্ঘন করে ব্য়বসা চালানোর অভিযোগ উঠে আসার জন্য এবার এই ১৭টি গেস্ট হাউস-হোটেলের বিরুদ্ধে পদক্ষেপ।
দমকলের সদর দফতর থেকে মাত্র মিটার ৫০ দূরে, ফ্রি স্কুল স্ট্রিটে এই হোটেলের অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৯ জনের।যার জেরে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা। এতগুলো মৃত্য়ুর পর পদক্ষেপ নিতে শুরু করেছে দমকল।বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটের ৯টি হোটেল এবং ৪টি রেস্তোরাঁকে শোকজ নোটিস দেওয়া হয়েছিল দমকলের তরফে।
