নন্দীগ্রাম: রেজিনগরে (Rejinagar Bye Election) গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের (Democratic Trinamool Congress) ভোট প্রচারে মদন মিত্র (Madan Mitra), সঙ্গী NCPI সাংসদ আবু তাহের। সেখান থেকেই তাঁর মুখে উঠে এল সেটিং তত্ত্ব। মদনের দাবি ফলাফল যাই হোক না কেন, বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসই আসল লড়াইটা লড়বে।
রেজিনগরে রোড শোয়ে একই গাড়িতে পাশাপাশি মদন মিত্র ও আবু তাহের। হুড খোলা গাড়িতে রেজিনগরের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তাঁরা। মদন মিত্রের এক পাশে আবু তাহের, অন্য দিকে ছিলেন আখরুজ্জামান। রেজিনগরের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী সফিউজ্জামান শেখের মামা আবু তাহের খান।
Kunal Ghosh Car Attack: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ
