Voice of Eastern India

Weather Alert : পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর


পুজো আসছে। কেনাকাটা , হইচই, পেটপুজো – সব মিলিয়ে বাঙালির মনে পুজো এসে গিয়ছে। কিন্তু পুজোর আগে কি বৃষ্টির চোখরাঙানি শেষ হবে ?  আপাতত আলিপুর আবহাওয়া দফতর বলছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ শুক্রবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার ঝাড়খন্ডে বর্ষা বিদায়ের পরিস্থিতি শুরু হয়েছে ।  আগামী দু দিনে ঝাড়খন্ড বিহার থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। তামিলনাডু উত্তরপ্রদেশ এবং অসমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুক্র ও শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে অন্য জেলাতেও।

শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম। কোনও কোনও জেলার দু’এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে । তবে বাড়বে জলীয় বাষ্প জনিত অস্বস্তি। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।

 উত্তরবঙ্গের আবহাওয়া 

শুক্রবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে উত্তর দিকের জেলাগুলিতে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

কলকাতার আবহাওয়া          

শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৬ শতাংশ। ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ২ মিলিমিটার।            

আপাতত বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় দুর্যোগের আশঙ্কা নেই।                         

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.