Voice of Eastern India

Kunal Ghosh: ‘ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’, নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল


কলকাতা: তাঁর স্বামী, তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে সাংসদ হওয়া, অধুনা NCPI-তে যোগদান করা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্কের শীতলতা সর্বজনবিদিত। এবার নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল।

সুদীপ তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের পর চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন কুণাল। তবে সুদীপের স্ত্রী, বিধায়ক নয়না মমতা তৃণমূলেই রয়েছেন। এবার তাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। নয়না বন্দ্যোপাধ্যায় ভাবগতিক সুবিধার নয়, এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের।

কুণাল বলেছেন, ‘নয়না বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক। যতক্ষণ তৃণমূলে আছেন, ততক্ষণ তৃণমূল বলেই ধরব। তবে ভাবগতিক সুবিধার নয়।’ 

‘ওটা তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল, পতির পুণ্যে সতীর পুণ্য। সুতরাং তার চেয়ে আলাদা করে কী হবে? পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। তো সেখানে কম্বো প্যাকেজ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কেউ দেন, তো সেভাবেই ওঁরা চলেন। নয়না বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও তো আমাদেরই সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঝুলিয়ে জিতেছেন। মমতা মমতা করে চারপাশে ঘুরেছেন, হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন গাড়ি কিনব টাকা দাও,’ মন্তব্য মমতা সর্বভারতীয় তৃণমূল বিধায়কের।

“সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন নয়না,” গতকালই মন্তব্য করেন NCPI সাংসদ তথা নয়নার স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এর আগেও কুণাল ও নয়নার খটাখটি লেগেছে। নির্বাচনের ফল ঘোষণার পর সুদীপ যখন দল ছাড়েন, কুণাল নিশানা করেছিলেন নয়নাকেও। সেই সময়ও নয়না বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে, তিনি এখনও তৃণমূলেই রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, এমনটাই মত নয়নার। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের সঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় সহমত নন, এমনটাই শোনা গিয়েছিল সূত্র মারফত।

কিন্তু কুণাল ঘোষ যেভাবে নয়না বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন, বিভিন্ন বক্তব্য রেখেছেন, সেই ব্যাপারে তিনি (নয়না বন্দ্যোপাধ্যায়) যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। তৃণমূলের একজন বিধায়ক হওয়ার পরেও কুণাল ঘোষ কীভাবে তাঁকে এভাবে আক্রমণ করেছেন, তা নিয়ে যথেষ্টই ক্ষোভ প্রকাশ করেছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে দল কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চাইবেন নয়না, এমন খবরও পাওয়া গিয়েছিল সূত্র মারফত। যদি দল কোনও ব্যবস্থা না নেয়, কিংবা দল কী ব্যবস্থা নিচ্ছে, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নয়না বন্দ্যোপাধ্যায়, এমনটাই ছিল সূত্রের খবর। এবার তিনি কী প্রতিক্রিয়া দেন দেখার। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.