Voice of Eastern India

Sumit Roy: কোটি কোটি টাকার মাটি চুরির অভিযোগ, আরও বিপাকে অভিষেকের PA, নতুন মামলায় গ্রেফতার সুমিত রায়


কলকাতা : নতুন মামলায় গ্রেফতার করা হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। কালীতলা আসুতি থানার শোন অ্য়ারেস্টের আবেদন মঞ্জুর করে ১২ নভেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। জেলে গিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ককে পুলিশ জেরা করতে পারবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। একদিকে দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল জমানার তথ্য় সংসকৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। অন্য়দিকে, কোটি কোটি টাকার মাটি চুরির মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার দেখাল কালীতলা আশুতি থানার পুলিশ। 

শালবনিতে জমি দুর্নীতি মামলায় সেপ্টেম্বর মাসে গ্রেফতার হন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বর্তমানে তিনি মেদিনীপুর জেলে। এর মধ্য়ে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকায় ৪০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ সামনে আসে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সুমিত রায়কে নিজেদের হেফাজতে নিতে চায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার কালীতলা আশুতি থানা। বুধবার মেদিনীপুরের জেল থেকেই আলিপুর আদালতে পেশ করা হয় সুমিত রায়কে। শুনানিতে কালীতলা আশুতি থানার পুলিশের শোন অ্য়ারেস্টের আবেদন মঞ্জুর করে আলিপুর আদালত। 

ঘূর্ণিঝড় ‘অর্ণব’- এর প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণের কোন কোন জেলায় ? কবে পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি ? 

জোকা মেট্রো কারশেডের কাছে সরকারি জমি থেকে প্রায় ৩০০ কোটি টাকার মাটি বেআইনিভাবে কেটে সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ওই জমি থেকে বিপুল পরিমাণ মাটি কেটে বিক্রি করা হয়। সরকারি রেকর্ডে ওই জমিতে কোনও জলাশয়ের উল্লেখ নেই। অথচ সেখানে বিশালাকার জলাশয় তৈরি হয়েছে। ব্যাপক হারে মাটি কেটে সরিয়ে ফেলার ফলেই জলাশয়টি তৈরি হয়েছে বলে অভিযোগ। 

রাজ্য়ে পালাবদলের পর, মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলবন্দি বিধায়ক দিলীপ মণ্ডল-সহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এরপর সেই এলাকা পরিদর্শন করেন বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। সেই মামলাতেই সুমিত রায়কে হেফাজতে চেয়েছিল কালীতলা আশুতি থানা। বুধবার সেই আবেদন মঞ্জুর করে ১২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। বিচারক নির্দেশ দেন, তদন্তের স্বার্থে এই সময় জেলে গিয়ে সুমিত রায়কে জেরা করতে পারবে কালীতলা আশুতি থানার পুলিশ। সব মিলিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.