Voice of Eastern India

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে ‘মুরাসু’ এখন শক্তিশালী ঘূর্ণিঝড়


ABP Ananda LIVE : শক্তি বাড়িয়ে ‘মুরাসু’ এখন শক্তিশালী ঘূর্ণিঝড়। আজ মাঝরাতের পর অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফলের সম্ভাবনা। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের কাছে ল্যান্ড ফলের সম্ভাবনা। ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের জন্য বাংলায় কোনও সতর্কতা নেই, যদিও নজরদারি চালাচ্ছে রাজ্য। ‘মুরাসু’র জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে

 

আরও খবর

পানিহাটিতে বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে শুরু হল নতুন তরজা। বিজেপি বিধায়ক ও ‘অভয়া’র মা রত্না দেবনাথের দাবি, নিমন্ত্রণ পেয়ে স্থানীয় এক ক্লাবে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে গিয়ে তিনি দেখেন ক্লাবের গেটে ঝুলছে তালা। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর ক্লাবের চাবি নিয়ে চলে আসেন তিনি। এদিকে এই ঘটনার পরই ক্লাবের সদস্য়ের একাংশ অভিযোগ করেন, ক্লাব দখলের চেষ্টা করছেন বিধায়ক। চিকিৎসক অগ্নিবীণ কুণ্ডুর বদলি ঘিরে প্রতিহিংসার অভিযোগে সরব হলেন জুনিয়র ডাক্তাররা। এদিকে হাসপাতালে অমিল ওষুধের তালিকা প্রকাশ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেও উদ্যোগ নিলেন তারা। এসবের মধ্যেই এবার সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ফেস বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.