Voice of Eastern India

কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড


হাওড়া, বেলুড় : কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৪টি ইঞ্জিনের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুজো উপলক্ষ্যে বন্ধ ছিল কারখানা তাই এড়ানো গিয়েছে বড়সড় বিপদ। বেলুড়ে বন্ধ রবার তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু বন্ধ কারখানায় কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। শুরু হয়েছে তদন্ত। বন্ধ কারখানার মধ্যে এভাবে আগুন লেগে যাওয়ার ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

গাড়ি রাখা নিয়ে বচসা, সিঙ্গাপুর থেকে আত্মীয়ের বিয়েতে আসা ব্যবসায়ীর উপর গুলি চালাল প্রতিবেশী 

শুক্রবার সন্ধ্যায় মৌলালি ও তালতলার মাঝে একটি বহুতলে আগুন লেগেছিল 

১৩৩ লেনিন সরণির একটি রেসিডেন্সিয়াল তিনতলা বিল্ডিংয়ে আগুন লেগেছিল বলে খবর। এই বহুতলের এক তলায় বেশ কিছু দোকান রয়েছে। উপরের বাকি অংশে বাসিন্দারা থাকেন বলে জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ এই আগুন লাগে বলে খবর পাওয়া যায়। যখন আগুন লাগে, তখন ভিতরে কেউ ছিলেন না বলেই জানা গিয়েছিল। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করেছে দমকলের একাধিক ইঞ্জিন। কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে। এই আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি দমকল কিংবা পুলিশের তরফে। গতকাল ভরসন্ধ্যায় এভাবে হঠাৎ বহুতলে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকলবাহিনীর পাশাপাশি প্রচুর পুলিশও সেই সময় মোতায়েন ছিল ঘটনাস্থলে। আগুনের শিখা দেখে বোঝা গিয়েছিল যে, বেশ বড়সড় ঘটনাই ঘটেছে।           

আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে 

কয়েকদিন আগে মহাকরণের পিছনে একটি বহুতলে আগুন লেগেছিল 

মহাকরণের পিছনের একটি বহুতলে এক সংস্থার অফিস আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। প্রথমে স্থানীয় বাসিন্দাদের এবং বহুতলের নিরাপত্তারক্ষীদের নজরে আসে আগুন। তাঁরাই দ্রুত পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী। এই ঘটনাতেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, কারণ যখন আগুন লেগেছিল, তখন ওই সংস্থার অফিসের ভিতর কেউ ছিল না বলেই জানা যায়।          

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.