অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
কলকাতা: এবার নিরাপত্তা তুলে নেওয়া হল মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের। পুলিশ সূত্রে খবর, তাঁর বাড়িতে থাকা হাউস গার্ড ও নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল। পুলিশ বলছে, শামিম আহমেদ বাড়িতে থাকছেন না, তিনি কোথায়, জানেন না নিরাপত্তারক্ষীরাও। এ ছাড়াও পুলিশ বলছে, বাড়িতে হাউস গার্ড থাকলেও অন্যত্র রয়েছেন বিধায়ক, বাড়িতে থাকছেন না।
এতদিন তিনি ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূলে। কিন্তু পরবর্তীতে তিনি পাশে দাঁড়িয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনকি সেই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদ। আর এবার তুলে নেওয়া হল তাঁর হাউস গার্ড ও নিরপত্তারক্ষী।
পুলিশ যদিও জানিয়েছে কেন নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়িতে হাউস গার্ড ছিল। দেওয়া হয়েছিল নিরাপত্তাও। যদিও তারপরও বাড়িতে থাকছেন না বিধায়ক। তিনি রয়েছেন অন্যত্র। পুলিশ এটাও বলছে যে, বিধায়কের নিরাপত্তারক্ষীরাও জানেন না তিনি কোথায় আছেন। আর সেই কারণেই এই প্রত্যাহার, দাবি পুলিশ সূত্রে।
মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ মোল্লা তৃণমূলের টিকিটে জয়লাভ করেন। তাঁর যে নিরাপত্তারক্ষী সেটা আজ তুলে নেওয়া হল, খবর পুলিশ সূত্রে। পুলিশ সূত্রে খবর, বিধায়ক কয়েকদিন বাড়িতে ফিরছিলেন না। এমনকি নিরাপত্তারক্ষী ও হাউসগার্ড দেওয়া থাকলেও তাঁরাও জানেন না বিধায়ক কোথায় রয়েছেন। আর সেই কারণেই নাকি পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এই শামিম আহমেদের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়ার।
এবারের বিধানসভা নির্বাচনে জয় লাভ করার পর তাঁকে দেখা গিয়েছিল ঋতব্রত শিবিরে। তার পর কয়েকদিন আগে তাঁর একটি পার্টি অফিস থেকে উদ্ধার হয় প্রায় ১ কোটি টাকা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিকদের মুখোমুখি হন, সেখানে দেখা গিয়েছিল মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদকে। তারপরই তিনি চিঠি লেখেন নির্বাচন কমিশনে। সেখানে তিনি জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির থেকে তাঁর নামে কোনও এফিডেভিট জমা পড়লেও তা যেন গ্রাহ্য করা না হয়। এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছিলেন বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন।
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
