Voice of Eastern India

Kolkata News: পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউয়ের নামবদল, নয়া নাম গোপাল মুখার্জী রোড, পুরসভাকে ধন্যবাদ শুভেন্দু অধিকারীর, কুণাল ঘোষ লিখলেন…


কলকাতা: পশ্চিমবঙ্গ দিবসে কলকাতার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদল হল। পার্ক সার্কাস এলাকার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদল করল কলকাতা পপরসভা। সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে করা হল গোপাল মুখার্জি রোড। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। (Suhrawardy Avenue Name Change)

রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন শুভেন্দু। তিনি লেখেন, ‘গতকাল পশ্চিমবঙ্গ দিবসের শুভক্ষণে সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে স্বর্গীয় গোপাল মুখার্জীর নামে ‘গোপাল মুখার্জী রোড’ নামকরণ করার জন্য কলকাতা পুরসভার গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্তকে আন্তরিক ভাবে সাধুবাদ জানাই। এটি শুধুমাত্র নাম পরিবর্তন নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন’।

শুভেন্দু আরও লেখেন, ‘দীর্ঘদিন ধরে কলকাতার প্রাণকেন্দ্রে এমন এক ব্যক্তির নাম বহন করা হয়েছে, যাঁর ভূমিকা বিভাজন এবং রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত। আজ সেই অধ্যায়ের সংশোধন করে সাহস, আত্মত্যাগ এবং রক্ষকের প্রতীক শ্রী গোপাল মুখার্জীকে যথাযথ সম্মান জানানো হস। এখন সময় পশ্চিমবঙ্গের প্রকৃত নায়কদের স্মরণ করার, তাঁদের অবদানকে মর্যাদা দেওয়ার এবং ইতিহাসের ভুলগুলি সংশোধন করার’।

বিজেপি নেতা বিমলশঙ্কর নন্দ বলেন, “অসাধারণ সিদ্ধান্ত। গোপাল মুখার্জী একসময় হিন্দুদের বাঁচিয়েছিলেন ভয়ঙ্কর, প্রায় বিপর্যয়ের হাত থেকে। গোপাল মুখার্জীর নামেই এই রাস্তার নামকরণ হওয়া উচিত ছিল। সরকারকে ধন্যবাদ এই রাস্তার নয়া নামকরণের জন্য।”

যদিও তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার মনে হয় কলকাতা পুরসভা বড় ভুল করেছে। রাস্তাটির নামকরণ হয়েছিল ডঃ স্যর হাসান সোহরাবর্দীর নামে, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চ্যান্সেলর, প্রখ্যাত ফিজিশিয়ান এবং শিক্ষাবিদ। তিনি ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের চিফ মেডিক্যাল অফিসার ছিলেন। রাজনীতিতেও এসেছিলেন, পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সদস্য হয়েছিলেন তিনি। হুসেন শহিদ সোহরাবর্দি, যিনি সেই সময়ের প্রশাসনিক প্রধান ছিলেন, যাঁকে ‘ক্যালকাটা কিলিং’-এর সঙ্গে জোড়া হচ্ছে, তিনি ডঃ সোহরাবর্দির ভাইপো এবং তাঁরা এক ব্যক্তি নন। সম্মানীয় মুখ্যমন্ত্রীর উচিত সত্যতা যাচাই করা এবং পুরসভাকে রেকর্ড দেখতে বলা। ভুলবশত ভাইপোর জায়গায় কাকাকে শাস্তি দেওয়া দুর্ভাগ্যজনক। নতুন যে নামটি বসানো হয়েছে, তা নিয়ে কিছু বলার নেই। কিন্তু বিশেষ কারণ দেখিয়ে যে নামটি মোছা হল, তা ঠিক করে দেখা উচিত’। দুই সোহরাবর্দীর ছবিও পোস্ট করেন কুণাল।

Source link





Source link

Leave A Reply

Your email address will not be published.