মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
কলকাতা: আজ রাজ্য়ে নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হল। বিধানসভায় প্রথম বাজেট পেশ করলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ডবল ইঞ্জিনের সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প-কর্মসংস্থান, দেড় দশকের কার্যত ঝুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে বিজেপি সরকার, সেই ঘোষণা করা হল এই বাজেটে। চাকরি ক্ষেত্রেও মহিলাদের সংরক্ষণ, বেশ কয়েকটি ক্ষেত্রে মাসিক ভাতা বৃদ্ধির মতো একাধিক ঘোষণা করা হয়েছে।
এদিনের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন, নারীর ক্ষমতায়ণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনায় মাসে ৩০০০ টাকা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এর জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়াও, ‘উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তাঁদের ৬টি পুষ্টি কিট পাবেন। পাশাপাশি সরকারি বাসে সকল মহিলাকে বিনামূল্যে পরিবহণের সুযোগ দেওয়া হচ্ছে, এর জন্য সাড়ে ৫০০ কোটি বরাদ্দ করা হয়েছে। এর জন্য পিঙ্ক কার্ড চালু হবে।’
মহিলাদের কর্মসংস্থান নিয়েও বাজেটে একাধিক ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, ‘রাজ্য রিজার্ভ ফোর্সে দুটি সম্পূর্ণ মহিলা ব্যাটেলিয়ন চালু হবে। রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে। যার মধ্যে শূন্যপদে ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত’।
অন্যান্য ভাতা দেওয়ার ক্ষেত্রে এদিনের বাজেটে বলা হয়েছে, ‘অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, আশাকর্মীদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা দেওয়া হবে। আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার সুযোগ বৃদ্ধিতে ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় হবে, এই আর্থিক বছরের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১০০ দিনের কাজের জন্য ১৪০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। চা শ্রমিকদের সুবিধার্থে টি বোর্ড তৈরি করা হবে। শহরে ৪টি মা আহার কেন্দ্র চালু হয়েছে, জনপ্রতি ৫ টাকা দিয়ে চালু হয়েছে।
এর পাশাপাশি প্রত্যেক আইডিসিএস সেন্টারে গ্যাস কানেকশন, বাসনপত্র, পানীয় জল নিশ্চিত করা হবে। ভরসা কর্মসূচি চালু হবে, মাসে গ্র্যাজুয়েটদের ৩০০০ টাকা ও অন্যদের ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। তবে ১ লক্ষ টাকার কম আয়ের পরিবার ও অন্য কোনও সামাজিক প্রকল্প না পেলে মিলবে ভরসা কর্মসূচি।
TMC News: TMC-র অ্য়াকাউন্ট নিয়ে বিতর্কের মাঝেই এবার নতুন করে আলোচনা শুরু অ্যালকেমিস্ট চিটফান্ড নিয়ে
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
