TMC Corruption List : শুধু কি লক্ষ্মীর ভাণ্ডার ? স্কলারশিপ থেকে এলপিজি, কোন কোন প্রকল্পে দুর্নীতি করেছে TMC? জানালেন মুখ্যমন্ত্রী
কলকাতা : বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবঙ্গের মসনদে এখন বিজেপি। মুখ্যমন্ত্রীর কুর্সিতে শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দুর্নীতি থেকে অপরাধ, সবকিছুর ফাইল খুলবেন তিনি। সেই মোতাবেক কাজও হচ্ছে। খুলছে একের পর এক দুর্নীতির ফাইল। গ্রেফতরাও হয়েছেন তৃণমূলের বহু নেতা, কাউন্সিলর ও প্রাক্তন বিধায়ক। আর মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন তৃণমূল সরকার কোন কোন প্রকল্পে দুর্নীতি করেছে, তার তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে তৃণমূলের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়। শুধু মহিলা নয়, পুরুষরাও পেয়েছেন টাকা। এই প্রকল্পের পাশাপাশি আর কোন কোন ক্ষেত্রে দুর্নীতি করেছে তার খতিয়ান দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ‘শুধু একটা ব্লক ডোমকল লুঠ করেছে’। অর্থাৎ সব দুর্নীতির বেশিরভাগটাই এই ব্লকে হয়েছে।
আরও পড়ুন – লক্ষ্মীর ভাণ্ডারে কীভাবে দুর্নীতি ? কোন কোন জেলায় পুরুষরা টাকা নিয়েছেন ? জানালেন মুখ্যমন্ত্রী
কোথায় কোথায় দুর্নীতি হয়েছে ?
১. মুখ্যমন্ত্রী জানান, সেই সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে, কাদের জন্য চালু করেছেন? পুরুষদের পাওয়ার কথা? আপনি কতজন পুরুষকে দিয়েছেন? জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ ও বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, এখানে ভুয়ো কত দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার ৫৬৮টি অ্যাকাউন্ট। যার মধ্যে ডোমকলে ৫৩৭ আর ৩১ বহরমপুরে।”
২. ‘মাইনোরিটি স্কলারশিপ’-এও দুর্নীতি হয়েছে। ৩০৭৬ ভুয়ো অ্যাকাউন্ট-এর মাধ্যমে হয়েছে।
৩. এলপিজি বেনিফিট – প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২৯৮ টি অ্যাকাউন্ট ভুয়ো। এখানেও দুর্নীতি করেছে তৃণমূল।
৪. মুখ্যমন্ত্রী জানান, বার্ধক্যভাতার টাকাতেও দুর্নীতি করেছে তৃণমূল। ৪৮ ভুয়ো অ্যাকাউন্টে ঢুকত টাকা।
৫. শুভেন্দু অধিকারী জানান, ‘বিশ্ব বাণিজ্য সম্মেলনের নামে ৩২৪.৭৩ কোটি টাকা দিয়ে দিয়েছেন’ ‘হিসেব দিতে পারবেন? সহযোগিতা করুন, কাজ করতে দিন।’
৬. শিক্ষাশ্রী SC, ST-তে ৭১৫ টি অ্যাকাউন্টে ঢুকত টাকা।
৭. মেধাশ্রী OBC-তে ২০৪ অ্যাকাউন্টে ঢুকত টাকা।
৮. ‘তপশিলি বন্ধু’ প্রকল্পের ৬৫৩০ অ্যাকাউন্টে ঢুকত টাকা।
৯. ‘জয় জোহর’ (Jai Johar) প্রকল্পে, আদিবাসীদের টাকাও তুলে নিয়েছে এরা। ২২৩৫ অ্যাকাউন্টে ঢুকত টাকা।
১০. ন্যাশনাল স্কলারশিপ SC, ST ও OBC-তে ৭৯ টি অ্যাকাউন্টে ঢুকত টাকা।
দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কী জানান?
বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল আমলের দুর্নীতিবাজ ও তোলাবাজদের উদ্দেশে শুভেন্দু অধিকারী জানান, ‘তোলাবাজ লাল চুল, কানে দুলরা একটাও বাইরে থাকবে না।’ এই অধিবেশনেই বিল আসছে….ভাবছেন জেলে যাব, বেরিয়ে যাব? BA কমিটি অনুমতি দিলে সম্পত্তিও বাজেয়াপ্ত ও নিলামে চড়াব।’ ‘হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রাসাদগুলিতে ফ্লাইওভারের নীচে যারা থাকে, তাদের রাখব।’ ‘আমরা ২টি কমিশন তৈরি করেছি, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে।’
Aroop Biswas: “আমি তৃণমূল, তৃণমূল, তৃণমূল”, আর যা বললেন অরূপ বিশ্বাস…
