রাত পেরিয়ে সকাল। তারাতলাতে এখনও চলছে উদ্ধারকাজ। ড্রিল করে কাঠামোর ভিতরে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। আজ সকাল পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ২ জন। কাঠামোর যে অংশটি ভেঙে পড়েনি, সেই অংশটি হাইড্রলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে যাতে কোনওভাবেই ওই অংশও ভেঙে না পড়ে। স্থানীয় সূত্রে খবর, গতকাল সকাল থেকেই দুলছিল লোহার কাঠামো। সেই বিষয়টি খতিয়ে দেখতেই সেখানে এসে পৌঁছন শ্রমিকরা। তার পরই ঘটে দুর্ঘটনা।
