তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫, আহত ২৪; তৃণমূল জমানায় পাস হওয়া সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী
কলকাতা: তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউন । ঘটনায় ২৫ জুন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মারা গিয়েছেন ৯ জন ও আহত ২২ জন । দুর্ঘটনার পর ধাপে ধাপে উদ্ধার করা হচ্ছে আটকে থাক মানুষজনকে । সকালে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ৪ জনকে ।
আরও পড়ুন: নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়, তৃণমূল জমনায় ত্রুটিযুক্ত প্ল্যানে অনুমোদন, বলছেন মুখ্যমন্ত্রী
“ত্রুটি ছিল প্ল্যানে, এমনই জানিয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা । তৃণমূল জমানায় পাস হওয়া সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত । অডিট না হওয়া পর্যন্ত নির্মীয়মাণ সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত । ৩১ জুলাই পর্যন্ত কলকাতার সমস্ত নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাজ বন্ধ”, ঘটনাস্থল থেকে ফিরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ।
তারাতলায় নিজের ফ্ল্যাট থেকে আটক গোডাউনের মালিক শম্ভুনাথ বেহেরা । তাঁকে মধ্যরাতের পর পাকড়াও করে পুলিশ । বিপর্যয়ে সুপারভাইজার সহ পাকড়াও মোট ৪ জন । এ ছাড়াও পাকড়াও করা হয়েছে সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, গ্রেফতার লেবার সাপ্লায়ার মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরীকে ।
আরও পড়ুন: ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে পুরোটা, উদ্ধার কার্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে সেনা, পুলিশ ও দমকল
তারাতলার বিপর্যয়ে ইতিমধ্যেই SIT গঠন করেছে লালবাজার । এখনও পর্যন্ত জানা গিয়েছে মারা গিয়েছেন কৃষ্ণা চৌধুরী (৩০), রোহিত চৌধুরী (৪০, পাপ্পু রজক (৪০), চন্দ্রমা চৌধুরী (৬০) ও রাহুল চৌধুরী । আহতদের SSKM হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেন, “হতাহতদের অধিকাংশ বিহারের মুঙ্গেরের বাসিন্দা ।”
গোডাউনের ধ্বংসস্তূপে আটকে অনেকে, টানা চলছে উদ্ধার কাজ । ভিতরে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে জল ও অক্সিজেন । উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে বেশ কয়েক জনের আঘাত গুরুতর । এই গোডাউন নির্মাণের প্ল্যানে অনুমোদন দিয়েছিলেন কারা? পুর-আধিকারিকদের তালিকা এসে গিয়েছে লালবাজারের হাতে ।
Taratala Incident : যে জমিতে গোডাউনের শেড ভেঙে পড়েছে, সেই জমি লিজ নিয়েছিল বেহেরা ব্রাদার্স, যা বললেন মুখ্যমন্ত্রী…
