Tarapith Mandir: তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে নয়া নিয়ম আসছে? বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই নতুন কমিটি গঠন
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম- বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই দীর্ঘ ১৫ বছর পর তারাপীঠ মন্দিরের (Tarapith Mandir) মন্দির কমিটি ভেঙে তৈরি হল নতুন কমিটি। কমিটির সভাপতি হলেন গত বিধানসভা নির্বাচনে হাসনের বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়, মন্দির কমিটির নতুন সম্পাদক হলেন মন্দিরের মুখ্য সেবায়েত পুলক চট্টোপাধ্যায়।
মন্দির কমিটির নতুন সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মন্দিরের এক শ্রেণীর সেবায়েত ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মন্দিরে কমিটি ধরে রেখেছিলেন। সরকার পরিবর্তন হওয়ার পর আমরা সেই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করেছে’।
মন্দির কমিটির নতুন সম্পাদক পুলক চট্টোপাধ্যায় বলেন, ‘নতুন কমিটি পুজোর নিয়ম-রীতিতে কিছু বদল আনতে পারে। সকলের সঙ্গে কথাবার্তা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। পুজো দেওয়ার সময় আমরা দুটো লাইনই মেনটেন করব। সেখানে একটা লাইন থাকবে সাধারণ দর্শনার্থীদের জন্য, আরেকটা বিশেষ দর্শনার্থীদের জন্য। কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক প্রোটোকল যাঁদের থাকবে তাঁদের জন্য বিশেষ লাইন থাকবে।’
আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ শুধু একটি মন্দির নয়, এটি হিন্দু তন্ত্রসাধনার অন্যতম প্রধান কেন্দ্র এবং কোটি ভক্তের বিশ্বাসের ঠিকানা। প্রতিবছর দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ মা তারার দর্শন ও আশীর্বাদ লাভের উদ্দেশ্যে এখানে আসেন। ধর্মীয় বিশ্বাস, তন্ত্রসাধনা, ইতিহাস এবং লোককথার মেলবন্ধনে তারাপীঠ ভারতের অন্যতম প্রসিদ্ধ শক্তিক্ষেত্র হিসেবে পরিচিত।
তারাপীঠ বহু শতাব্দী ধরে তান্ত্রিক সাধকদের সাধনভূমি হিসেবে পরিচিত। মন্দিরের পাশেই রয়েছে বিখ্যাত মহাশ্মশান, যেখানে এখনও বহু সাধক বিশেষ তান্ত্রিক সাধনা করেন। অমাবস্যা, কালীপুজো ও বিশেষ তিথিতে এখানে ভক্তদের ভিড় কয়েকগুণ বেড়ে যায়।
Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
