Chandrima Bhattacharya: এবার তৃণমূলের পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পদত্যাগপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেছেন তিনি। তিনি বলছেন, তাঁর কোনও অভিযোগ নেই। তিনি ব্যর্থ, যখন আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠে তখন থাকার কোনও প্রশ্নই নেই। তারপরেই তিনি পৌঁছে যান বিধানসভায়। যেখানে বিধানসভার গেট থেকে ঋতব্রত তৃণমূল পন্থী সন্দীপন সাহা তাঁকে স্বাগত জানান। ভিতরে গিয়ে তিনি বৈঠকও করেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যখন আনুগত্য নিয়ে প্রশ্ন উঠে যায়, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়, তখন ফেরার কোনও প্রশ্নই নেই। “আমার ছেলের বয়স ৪৭, তাঁর সিদ্ধান্ত নেওয়ার নিশ্চয় ক্ষমতা আছে”, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য।
