Voice of Eastern India

Sonarpur News: সোনারপুরে অভিষেকের সঙ্গে ধাক্কাধাক্কিতে ধৃত আকাশ গায়েনের তৃণমূল সংযোগ, কী বলছে পরিবার?


কলকাতা: সোনারপুরে জনরোষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই পাঁচ জনের মধ্যে একজনকে আকাশ গায়েন বলে চিহ্নিত করা হয়েছে। সোনারপুরে অভিষেককে ঘিরে যে ঢিল, জুতো, ডিম ছোড়া হয়, তাঁর কলার ধরে টানা হয়, দেখানো হয় ঝাঁট। অভিষেকের দাবি ছিল, এর নেপথ্যে বিজেপি-র হাত রয়েছে। যদিও ধৃত আকাশের তৃণমূল সংযোগও উঠে এল। (Abhishek Banerjee)

যে ছবি সামনে এসেছে, তাতে হাফ প্যান্ট এবং টি-শার্ট পরিহিত আকাশকে দেখা গিয়েছে। গতকাল অভিষেকের সঙ্গে ধাক্কাধাক্কি, ডিম ছোড়ায় তাঁর নাম উঠে এসেছে। আকাশের পরিবারের দাবি, তাঁদের ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। যদিও আকাশের একটি তৃণমূল সংযোগ উঠে এসেছে। জানা গিয়েছে, আকাশ তৃণমূলের হয়ে বুথে বসতেন। পাড়ার তৃণমূল কর্মীদের সঙ্গে ওঠাবসাও ছিল তাঁর। প্রচারর সরঞ্জাম বিলিতেও অংশ নিতেন। (Sonarpur News)

আরও পড়ুন: সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, ‘ডিমের দাম বাড়বে’, প্রতিক্রিয়া দিলীপের

আকাশের মা যদিও ছেলের প্রত্যক্ষ তৃণমূল সংযোগের কথা অস্বীকার করেছেন। অভিষেকের হাত ধরা অবস্থায় তার একটি ছবি সামনে এসেছে। আকাশের মা এবিপি আনন্দকে তিনি বলেন, “এটা আমার ছেলে আকাশ। ও খেলাধুলো করত, অফ টাইমে এসি, ফ্রিজ সারানোয় হেল্পারের কাজ করত।” কোনও রাজনৈতিক দলের সঙ্গে আকাশ যুক্ত কি না জানতে চাইলে বলেন, “কোনও পার্টি করত না। তৃণমূলে এমনিই বুথে বসত। বসতে বলত তাই।”

আরও পড়ুন: এই কি মহাপ্রলয়? ভয়ঙ্কর দৃশ্য মরুরাজ্যে, ধুলোঝড়ে ভরদুপুরে আঁধার নেমে এল, স্তব্ধ হয়ে গেল জনজীবন

তৃণমূলের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রর সঙ্গে আকাশের ছবি রয়েছে। তাঁর মায়ের বক্তব্য, “ফুটবল খেলত। ফুটবল খেলেই লাভলির সঙ্গে ছবি ছিল। কাল ফুটবল খেলতে গিয়েই ওকে নিয়ে গিয়েছে। ও তৃণমূলের সঙ্গে খুব একটা ওঠাবসা করত না। পাড়ায় থাকলে দাদারা বলে, ‘এই তুই একটু এখানে বস। একটু দেখে দিবি’। এই ব্যাপার।” অভিষেকের উপর কি কোনও রাগ ছিল তাঁর ছেলের? আকাশের মা বলেন, “না, না।”

সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালামের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই পাঁচ জনের মধ্যে আকাশকেই চিহ্নিত করা গিয়েছে। গতকাল অভিষেককে হাসপাতালে ভর্তি করা নিয়েও টানাপোড়েন চলে। হাসপাতালের তরফে জানান হয়, তেমন কোনও আঘাত নেই অভিষেকের। তাই তাঁকে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজনৈতিক কারণে অভিষেককে ভর্তি নেয়নি হাসপাতাল। বিজেপি-র তরফে একটি ভিডিও পোস্ট করা হয়। দাবি করা হয়, বেলভিউয়ের CEO-কে মমতা ধমক দিয়েছেন মমতা।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.