Voice of Eastern India

Abhishek Banerjee: ‘জোর করে অভিষেককে ভর্তি করানোর চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়’, ভিডিও পোস্ট দেবজিৎ সরকারের


কলকাতা: অভিষেককে ভর্তি না নেওয়ায় বেলভিউয়ের CEO-কে ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিডিও পোস্ট করে দাবি বিজেপি নেতা দেবজিৎ সরকারের। তিনি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, ‘জোর করে অভিষেককে ভর্তি করানোর চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তেমন কোনও আঘাত না থাকায় ভর্তি নিতে চায়নি হাসপাতাল। রাজনৈতিক কারণে চিকিৎসা প্রতিষ্ঠানকেও অপব্যবহারের চেষ্টা তৃণমূলের। ডাক্তার, প্রশাসক বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ভয় দেখানোর যেকোনো প্রচেষ্টা জনবিশ্বাসকে ক্ষুণ্ণ করে। গণতন্ত্র ও সুশাসনের মৌলিক নীতি লঙ্ঘন করে।’

শহরের দুটো নামি হাসপাতাল, একদিকে অ্য়াপোলো হাসপাতাল ও অন্য়দিকে বেলিভিউ ক্লিনিং দুটো হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। কিন্তু তাঁকে ভর্তি করার কোনও দরকার নেই বলেছিল হাসপাতাল। এরপরই বেলভিউয়ের সিইওকে ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবজিৎ সরকার বলেন, ‘যে কোনও হাসপাতাল রোগীকে সহায়তা দেওয়ার জন্য কাজ করবে এটাই স্বাভাবিক। এটা সরকারি হোক বা বেসরকারি হোক। যেখানে চিকৎসকরা ভর্তি করার মত কিছু পাচ্ছেন না। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য যদি জোর করে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছে। মিথ্যে করা বলতে হবে, প্রশাসন থেকে আসা বিভিন্ন চিঠি ও ডেকে পাঠানোকে অ্য়াভয়েড করার জন্য এগুলো করতে হবে, এগুলো কোন সভ্য সমাজে চলে? ১৫টা বছর ধরে যেভাবে রাজ্যের মানুষের ওপর অত্য়াচার করেছেন অভিষেক বাবু ও মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার যে ভাষায় মানুষের সামনে এনেছে, মানুষকে ভয় দেখিয়েছে, তাতে মানুষের মধ্যে জনরোষ দেখা গিয়েছে।’

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.