রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঝিলম করঞ্জাই, মেদিনীপুর : ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। এবার হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী ICU-তে চিকিৎসাধীন। ‘রোগীকে মেয়াদ উত্তীর্ণ ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হয়। মার্চেই এই স্যালাইনের মেয়াদ ফুরিয়ে গেছিল’ অভিযোগ পরিবারের। রোগীর অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন হাসপাতাল সুপার।
রোগীর ছেলে জানিয়েছেন, তাঁর মায়ের হার্টের গুরুতর সমস্যা রয়েছে। কিডনির সমস্যা রয়েছে। মস্তিষ্কেও কিছু সমস্যা দেখা দিয়েছে যা দেখে চিকিৎসকরা সন্দেহ করছেন হয়তো স্ট্রোক হয়ে গিয়েছে। সুগার ফল করছে বারবার। তাই তিনি হাসপাতালে ভর্তি করেছিলেন মা-কে। রোগীর ছেলের অভিযোগ, ২০২৬ সালের মার্চ মাসে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া স্যালাইন (ডেক্সট্রোজ, সুগারের ওষুধ) তাঁর মা-কে দেওয়া হয়েছে। যার ফলে বুকে সমস্যা দেখা দিয়েছিল ওই মহিলার। রোগীর ছেলের আরও অভিযোগ, আগে তিনি খেয়াল করেননি। পরে তাঁর মা বারবার বলতে থাকেন বুক জ্বালা করছে, অস্বস্তি হচ্ছে, বুক ধড়ফড় করছে। এই শুনে ওই যুবক স্যালাইনের বোতল দেখতে গিয়ে দেখেন যে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন চলছে।
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
