Voice of Eastern India

News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?


রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গের তিন আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। বিজেপিতে যোগ দিয়েই প্রার্থী হলেন সুখেনদুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক।

পালাবদলের পর বিজেপিতে প্রথম যোগদান। শমীক – ব্যতিক্রম হয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত + যাঁরা লুঠ করেছেন তাঁদের জন্য দরজা বন্ধ

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেনদু অধিকারীর কাছে প্রসেনজিৎ। 

ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে কিছুটা স্বস্তি পেলেও খরচ নিয়ে ‘কালীঘাট-তৃণমূল’-এর হাত বেঁধে দিল হাইকোর্ট। দৈনন্দিন কাজ ও আইনি খরচের জন্য তোলা যাবে টাকা। স্পেশাল অফিসার নিয়োগ। 

ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে সর্বোচ্চ আদালতে যাচ্ছে ‘ঋতব্রত-তৃণমূল’। ঋতব্রত – আমরা এসএলপি করছি, কুণাল – সুবিধাবাধীগুলোকে কোর্ট অবজারভেশনে রেখেছেন

২ তৃণমূলের সংঘাতে ঋতব্রতর হাতিয়ার জেল-বন্দি অবস্থায় কুণালের লেখা চিঠি। ঋতব্রত – বেইমানির সলতে…..৯১ পাতার দলিলই যথেষ্ট, কুণাল – আরে চাটন ঋত, বোকা…ঋত, একটা খারাপ ছেলে 

নবান্নে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া ৪ বিদ্রোহী সাংসদ। গেলেন ইউসুফ পাঠান, শতাব্দী রায়, আবু তাহের, খলিলুর রহমান। শুভেনদুর সফরের আগে নবান্নে মুর্শিদাবাদের ৩ সাংসদ।

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুন। এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত। তদন্তে CID. খতিয়ে দেখা হচ্ছে বাকি ধৃতদের ভূমিকা। আনন্দ সর্দারের বিরুদ্ধে নাবালিকাকে আঘাতের প্রমাণ। 

নাবালিকাকে গণধর্ষণের পর খুন। এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। অজয় নন্দ – পুলিশের ওপর কেউ আঘাত করে তাহলে সেক্ষেত্রে আত্মরক্ষার্থে পুলিশ সেটা করবেই।

গণপিটুনিতে নিরপরাধ যুবককে খুন, পুলিশের ওপর হামলা থেকে সরকারি সম্পত্তি নষ্ট।মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বারুইপুরকাণ্ডে ব্যাপক ধরপাকড়। ধৃত বেড়ে ৩০। 

তাণ্ডবে তছনছ বারুইপুরের অস্থায়ী পুলিশ ক্যাম্প। নিহত-নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে তৈরি হচ্ছে নতুন ফাঁড়ি। শনিবার উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই খুলছে সুটিয়া-ফাইল? বরুণ বিশ্বাসের বাড়িতে গেল CID. দিদি – আমরা খুশি…..পুনর্তদন্ত চাইছি…
খুলছে ‘বরুণ বিশ্বাস ফাইলস’?

মুখ্যমন্ত্রীর নির্দেশে আগেই গ্রেফতার FIR-এ নাম থাকা সব অভিযুক্ত। এবার তামান্নার বাড়িতে রাজ্য লিগাল সেল। 

ডিজে-মন্তব্যে চাপ বাড়ছে অভিষেকের। গণনার দিন গোসাবার বিজেপি বিধায়কের উপর হামলার অভিযোগ। উস্কানির জের? সাক্ষী হিসেবে ডাকল CID.

পুর-দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট ED-র। নাম সুজিত বসু, তাঁর ছেলে ও এক আমলার। চাকরি বিক্রির টাকায় প্রাক্তন মন্ত্রী ও তাঁর পরিবারের নামে বিপুল সম্পত্তি, দাবি এজেন্সির।

চিটফান্ড সংস্থার বিরুদ্ধে ১০০ কোটি টাকার প্রতারণার মামলা। রাজ্যে ফের ED অভিযান। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া-সহ রাজ্যের ১০ জায়গায় তল্লাশি।

দুর্নীতিতে জিরো টলারেন্স। তৃণমূল আমলে দফতর ধরে ধরে দুর্নীতির খোঁজ। নবান্নে বিশেষ মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে স্বপন দাশগুপ্ত, তাপস রায়, দিলীপ ঘোষরা। 

স্বর্ণ ব্যবসায়ী খুনে এখনও অধরা প্রাক্তন BDO। নিউটাউনের বাড়িতে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। রাতভর তল্লাশি। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.