Voice of Eastern India

‘কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়ছে…’, বিধাননগর আদালতে অভিষেকের হাজিরা, কী বলছেন শমীক ভট্টাচার্য


পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : দু’বার হাজিরা এড়ানোর পর অবশেষে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত চত্বরে রয়েছে কড়া নিরাপত্তা। মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাফ, আধাসেনা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, কোনওভাবেই জানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা না করা হয়, সেই জন্য বিধাননগর আদালত চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনীতে। এর আগে একবার সোনারপুর গিয়ে হেনস্থার সম্মুখীন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ধরনের কোনও পরিস্থিতি যেন তৈরি না হয়, তার জন্যই এত নিরাপত্তা। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতে যাওয়ার প্রসঙ্গে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, ‘কে যাচ্ছে, কে আসছে, ডিজে মামলা, কী মামলা – এসব এখন আমাদের খুব একটা জানার বিষয় নয়। আমরা চাইছি আগামী এক বছরের মধ্যে রাজ্যবাসীর কাছে এমন একটা অবস্থা প্রস্তুত করতে যাতে, মানুষের এই সরকারের প্রতি আস্থা থাকে। যাতে কোনও কসমেটিক চেঞ্জ না হয়। একটা পরিবর্তনের লক্ষ্যে, গতির লক্ষ্যে সরকার চলেছে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এগিয়ে গেছে। আমরা এগোতে পারিনি। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এই রাজ্য শিল্পায়ন চাইছে। কর্মসংস্থান বাড়ানোর জন্য এমএসএমই আরও বাড়ুক এই রাজ্য চাইছে। আমরা এসব কাজ করছি। কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়ছে – এই সমস্ত জিনিস নিয়ে আলোচনার ইচ্ছা নেই। মানুষও এগুলো শুনতে চাইছে না।’ 

ছেলে গ্রেফতার আগেই, এবার জালে তৃণমূলের এই নেতা, কী অভিযোগ প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে? 

হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১ নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে মা উড়ালপুল হয়ে ইএম বাইপাসে নেমে সল্টলেকে ঢোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয় বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছয়। সকাল থেকেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা যায় প্রস্তুতি ছবি। সকালে কালীঘাটে অভিষেকের বাড়িতে আসেন আইনজীবীরা। এর আগে তদন্তে অসহযোগিতা করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ কাড়ার হুঁশিয়ারি দেয় আদালত। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে। না হলে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগে DJ-মন্তব্য মামলায় পরপর দু’বার কণ্ঠস্বরের নমুনা দেননি অভিষেক। ৩০ জুন ও ৮ জুলাই, পরপর দু’বার গরহাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘সবকিছুর একটা সীমা আছে, বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য’, গরহাজিরা নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে এই ভাষাতেই ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.