Voice of Eastern India

Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল


ABP Ananda LIVE : শুক্রবারই শালবনির জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে হাজিরার নোটিস পাঠিয়েছে CID। আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দেয় CID-র দল। শনিবার সকাল ১০টায় তাঁকে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। 

 

আগের সরকার থাকলে, তার বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত: ঋতব্রত 

‘SIR -এ যে ২৭ লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে সেই নিয়ে কথা বলতে চাই , চিঠি লিখেছিলাম মুখ্যমন্ত্রীকে। সেটাই আজ হয়েছে। আজ কথা হয়েছে। আগের সরকার থাকলে, তার বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত। মুখ্যমন্ত্রীর সব কথার সঙ্গে এক মত নই আমরা, অনেক মতে অমিল হয়েছে আজও মিটিং-এ’। বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এজেন্ডায় SIR নিয়ে আলোচনা। নবান্নে ‘ঋতব্রত-তৃণমূল’-এর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক। গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, জাভেদ খানরা।আজ দুপুরে ‘ঋতব্রত-তৃণমূল’-এর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। নবান্নে চলে এই বৈঠক। বিধানসভা থেকে বৈঠকে যোগ দিতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। নবান্নের বৈঠকে যোগ দিতে যান গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, জাভেদ খানরা। বৈঠক শেষে কী জানালেন ফিরহাদ হাকিম?

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.