Voice of Eastern India

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ


কলকাতা : ডেবরায় চাকরি জালিয়াতির মামলায় আজও সুমিত রায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল CID। অন্যদিকে, এদিন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছেন সলিসিটর জেনারেল। শালবনির জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে সর্বোচ্চ আদলতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। 

লাগাতার জিজ্ঞাসাবাদ। টানা ১১ দিন। ডেবরার চাকরি জালিয়াতি মামলায় বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করল CID। আর এদিনই শালবনির জমি দুর্নীতি মামলায়, সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুললেন সলিসিটর জেনারেল। এর আগে শালবনি ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। জমি দুর্নীতির এই মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয়, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাঁকে জেরা করেই উঠে আসে, সুমিত রায়ের নাম। ইতিমধ্যে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১ 

এই প্রেক্ষাপটে বুধবার শালবনির জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের আগাম জামিনের আবেদনের শুনানি ছিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এদিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আর্জি জানান, পশ্চিমবঙ্গ পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। মামলা সংক্রান্ত কিছু নথি আদালতে জমা দিয়ে তিনি বলেন, এটি হিমশৈলের চূড়ামাত্র। এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। হাইকোর্ট বিচার বিবেচনা করে অভিযুক্তকে আগাম জামিন দেননি। 

এরপর সুমিত রায়ের আইনজীবী বলেন, সুমিত রায় তদন্তে সহযোগিতা করছেন। জিজ্ঞাসাবাদের জন্য প্রতিদিন হাজিরা দিচ্ছেন। সেই বক্তব্যের বিরোধিতা করেন সলিসিটর জেনারেল। তাঁর দাবি, সুমিত রায় সহযোগিতা করছেন না। অনেক প্রশ্নের উত্তরও দিচ্ছেন না। সুমিত রায়ের আইনজীবী পাল্টা বলেন, সংবিধান অনুযায়ী কোনও প্রশ্নের উত্তর না দেওয়ার তাঁর অধিকার রয়েছে। এতে প্রধান বিচারপতি বলেন, তদন্তকারী সংস্থাকেও গ্রেফতারের অধিকার দেয় সংবিধান। দু’পক্ষের বক্তব্য শুনে আগামী সপ্তাহ পর্যন্ত মামলার শুনানি স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত। এদিকে ডেবরার চাকরি দুর্নীতি মামলায় এদিনও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করেছিল CID. বুধবার সকাল ১১টা নাগাদ ভবানী ভবনে যান সুমিত রায়। ১০ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে, রাত সোয়া নটার পরে তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে যান। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.