Annapurna Yojona : রাজ্যে অন্নপূর্ণার কারা টাকা পেলেন, বাকিরা কবে পাবেন, লেটেস্ট আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি জানিয়ে দিলেন, উপযুক্ত উপভোক্তারা নথি যাচাই সম্পূর্ণ হলেই টাকা পেয়ে যাবেন ২ দিনের মধ্যেই।

শুভেন্দু অধিকারী জানালেন, “মাত্র ৩ মাসের সরকার আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুলত্রুটি কিছু থেকে থাকতে পারে, এবং সেটাও সংশোধন হতে হতে আমরা এগোব।”। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনও দেখা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে। আবার এমন অভিযোগও উঠেছে যে যোগ্য প্রাপকরা টাকা পাননি।

অবশেষে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার টাকা। ১৭ অগাস্ট থেকে শুরু হয়েছে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া। মোট ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, যাঁরা এখনও টাকা পাননি, কিন্তু প্রকল্পের জন্য উপযুক্ত, তাঁরা কালকের মধ্যে পেয়ে যাবেন।

মুখ্যমন্ত্রী জানালেন, প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে । তবে মাত্র তিন মাসের সরকারের এই বিপুল কর্মযজ্ঞে কিছু ভুলত্রুটি থেকে যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। তার জন্যই সরকার খুলছে নতুন একটি পোর্টাল। সেই ভুলত্রুটি সংশোধন করতেই এই উদ্যোগ।

মুখ্যমন্ত্রীর জানান, যোগ্য উপভোক্তাদের বেছে নিয়ে স্বচ্ছতার সঙ্গে সরাসরি তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী আগের সরকারকে নিশানা করে বলেন, ভোটের আগে মাত্র ২মাস দেড় হাজার টাকা করে দিয়েছে। আমরা ওই তালিকায় দেখলাম পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা ওই তালিকায় দেখলাম যাঁরা ভারতীয় নয়, SIR-এ নাম কেটে গেছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। মৃত ব্যক্তিকেও টাকা দেওয়া হচ্ছে।

অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা যাচাইয়ের উপরই বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে সরকারের তরফে বার্তা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রকৃত উপযুক্তদের হাতেই যেন সরকারি অর্থ পৌঁছয় এবং নির্দিষ্ট সময়ে তাঁরা সেই সুবিধা পান, সেটাই সরকারের লক্ষ্য। যাঁরা ভারতীয় নয়, SIR-এ নাম কেটে গেছে, তারা টাকা পাবেন না।

১৭ অগাস্ট থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার। ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে শুরু হয়েছে টাকা পাঠানোর প্রক্রিয়া। প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

উত্তর কলকাতায় ‘অন্নপূর্ণা যোজনা বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ৭৬ হাজার ৮১৭ জন যাঁরা ইতিমধ্যে উত্তর কলকাতায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, এদের কাছে আমার আবেদন, উত্তর কলকাতায় এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন।

অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সম্প্রতি গ্রামীণ এলাকার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরপর কি আরও কিছু ছাড় দেওয়া হতে পারে?
Published at : 18 Aug 2026 04:55 PM (IST)
