Voice of Eastern India

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?


দক্ষিণ ২৪ পরগনা : ধর্ষণ কিংবা ধর্ষণ-খুনের নৃশংস সব ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। বিচারের অপেক্ষায় পরিবারগুলো কাটিয়েছে বছরের পর বছর। ইতিমধ্যে গণধর্ষণ-খুনের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার করে পুলিশ। আর এনকাউন্টার হতেই খুব খুশি বহু মানুষ। কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনা পুনর্নির্মাণের সময় পুলিশকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এক রাউন্ড গুলিও চালান বলে দাবি পুলিশের। তারপরেই আত্মরক্ষার্থে পাল্টা গুলি পুলিশের। গুরুতর আহত হন প্রভাস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপর থেকেই একদিকে যেমন এনকাউন্টার ঘিরে তৈরি হয়েছে তরজা। অন্যদিকে বেড়েছে গ্রেফতারি। বৃহস্পতিবার নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। যার জেরে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.