ABP Ananda LIVE : সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি। চলল বুলডোজার। গয়েশপুরে তৃণমূলের পার্টি অফিসে চলল বুলডোজার। সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ।
ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
সেবাশ্রয়’ কাণ্ডের জের। বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল হল দক্ষিণ ২৪ পরগনার ‘জীবন আরোগ্য’ নামে একটি নার্সিংহোমের। জেলা প্রশাসনের জারি করা নির্দেশিকায় লেখা হয়েছে, ২৩ জুলাই DIMC-র পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানের রেজিস্টার্ড অফিসে আলট্রাসাউন্ডের জন্য নির্ধারিত ঘরে ছিল না USG মেশিন। তার প্রেক্ষিতেই নেওয়া হল এই পদক্ষেপ।
আরও পড়ুন,
পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি। বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে ধরা পড়ল কাশ্মীরের মোস্ট-ওয়ান্টেড জইশ-ই-মহম্মদ জঙ্গি । সবথেকে বেশি চাঞ্চল্যকর তথ্য হল, সেই জঙ্গির কাছে মিলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে এমন কিছু তথ্য, যা তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। গোয়েন্দাদের উদ্বেগ, এই জঙ্গিরা পশ্চিমবঙ্গে থেকে মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক করছিল না তো? মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখার প্রমাণ মিলেছে ওই জঙ্গির কাছে পাওয়া নথিতে । খবর গোয়েন্দা সূত্রে।
