Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
কলকাতা: সেপ্টেম্বর প্রায় শেষ, তারপরেও শেষ হচ্ছে না বৃষ্টি আর বর্ষার ঘনঘটা। উত্তর থেকে দক্ষিণ, প্রায় রোজই বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জায়গায়। শহর থেকে শুরু করে শহরতলি, জলমগ্ন একাধিক এলাকা। পুজো আসতে আর এক মাসও দেরি নেই। জায়গায় জায়গায় জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। তবে একাধিক এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার কারণে, বন্ধ হয়ে রয়েছে মণ্ডপ তৈরির কাজ। আর এর মধ্যেই প্রকাশ্যে এল আরও এক দুর্ঘটনার খবর। শনিবার রাতে, হলদি নদীতে ঘটে গেল বিপত্তি। হল নৌকাডুবি।
১৫ জন যাত্রীকে নিয়ে ছেড়েছিল নৌকা, হঠাৎ জোয়ার আসতেই বিপত্তি!
তেরপেখ্যা-নন্দীগ্রাম ফেরি সার্ভিসে বিপত্তি ঘটে শনিবার রাতেই। হঠাৎ জোয়ার শুরু হওয়ায়, স্রোতের টানে উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা। জানা গিয়েছে, নৌকায় ১৫ জন যাত্রী ছাড়াও ৩টি মোটরসাইকেল ও সাইকেল ছিল। তবে পাড়ের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটার ফলে, কোনোক্রমে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। কোনোক্রমে যাত্রীরা সাঁতরে পাড়ে ওঠেন, তবে মোটরসাইকেল ও সাইকেল পাওয়া যায়নি। এলাকার বাসিন্দারা বলছেন, সন্ধে ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে যায়। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে নৌকা চড়েছিলেন ১৫ জন যাত্রী। কিন্তু হঠাৎ জোয়ার শুরু হওয়াতেই সামলানো যায়নি ওই নৌকা। পাড়ের কাছে এসে, সবাইকে নিয়ে উল্টে যায় নৌকা। স্থানীয়রা বলছেন, ১৫ জন যাত্রী নিয়ে ওই নৌকাটি রওনা দিয়েছিল নন্দীগ্রামের উদ্দেশে। তবে ছাড়ার কয়েক মুহূর্ত পরেই, আচমকা জোয়ারের টানে ভীষণভাবে নৌকা টাল খেতে শুরু করে। মাঝিরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে যায় নৌকাটি। যাত্রী, বাইক, সাইকেল, সমস্ত কিছুই পড়ে যায় নদীতে। যাত্রীরা কোনোক্রমে প্রাণে বাঁচেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তেরপেখ্যা ফেরিঘাটে যান মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা।
এক যাত্রী জানাচ্ছেন, জোয়ার আসার সময়েই নাকি নৌকাটি ছেড়েছিল। পর পর ঢেউ আসায়, নৌকার সামনের অংশ জলের মধ্যে প্রথমে ডুবে যায়। এর ফলে, হু-হু করে জল ঢুকতে থাকতে। যাত্রীরাও জলে পড়ে যান। গলা পর্যন্ত জলে ডুবে যান অনেকেই তবে শেষমেষ সবাই সাঁতরে পাড়ে উঠতে পেরেছিলেন।
CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
