Voice of Eastern India

Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE


ABP Ananda LIVE : পুকুরে মাছ চাষের আড়ালে বেআইনি বাজির কারবার! চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ । লোকালয় থেকে দূরে একটি ঘরে বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল বলে অভিযোগ । বিস্ফোরণের পর অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে এলাকায় পুলিশ বাহিনী বিস্ফোরণের কারণ জানতে চলছে তল্লাশি ও তদন্ত

আরও খবর….

ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই। পাক চর সন্দেহে সফিকুল ইসলামের গ্রেফতারির সূত্রে অভিযান। বেঙ্গল STF-এর হাতে আটক তৃণমূল নেতা জাকির হোসেনের ভাই। আটক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির ভাই ফজলে রাব্বি। ইসলামপুর থানায় জিজ্ঞাসাবাদ STF-এর।

বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা। ইস্তফার পিছনে কি কেষ্ট-কাজল দ্বন্দ্ব? আগামী ২৩ তারিখ কাজল শেখের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠকের আগে পদত্যাগ। গত ৪ অগাস্ট অনাস্থা প্রস্তাব এনেছিলেন জেলা পরিষদের ১৯ জন সদস্য। এর আগে ‘কালীঘাট-তৃণমূল’ থেকে ‘ঋতব্রত-তৃণমূল’-এ গিয়েছিলেন কাজল শেখ। ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগদান করলেও কোণঠাসা ছিলেন কাজল’, জেলা সভাপতি অনুব্রতর চাপে কোণঠাসা ছিলেন কাজল, দাবি তাঁর ঘনিষ্ঠদের। সম্প্রতি আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ঋতব্রতর নেতৃত্বে আসা প্রতিনিধি দলে দেখা যায়নি কাজল শেখকে।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.