ABP Ananda LIVE : দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার। পরিত্যক্ত ইটভাটার একটি ঘরে টাকার স্তূপ । বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ। কারা কীভাবে কেন ওখানে টাকা রাখল? উত্তর খুঁজতে তদন্তে পুলিশ ।
আরও খবর
নভেম্বর-ডিসেম্বরেই কলকাতা পুরসভার ভোটের চেষ্টা চলছে। জানিয়ে দিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, “আমরা সেইদিকেই এগোচ্ছি, যাতে ভোটটা হয় নভেম্বর-ডিসেম্বরে।” এর পাশাপাশি বেআইনি পার্কিং রুখতে পার্কিং ব্যবস্থা ঢেলে সাজছে বলেও জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা বলেন, “জনসংখ্যার একটা বিষয় রয়েছে। পরিষেবাটা যেন মানুষ পান। বিরাট একটা ওয়ার্ড, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছেন না। একটা ওয়ার্ডের সাইজ দুটো-তিনটে ওয়ার্ডের মতো। আবার একটা ওয়ার্ড রয়েছে খুবই ছোট। সেই কাউন্সিলর কিন্তু একই টাকা পান। একটা বড় ওয়ার্ডে যা টাকা পায়, ছোট ওয়ার্ডেও সেই টাকা পায়। সেটা তো হতে পারে না। বেহাল হয়ে পড়ছে। পুরভোটের পরে আবার সব হাল ফিরে আসবে। আমাদের দল জিতলে অবশ্যই আমরা কাজ করব। অন্য দিল জিতলে আমি বলতে পারব না, তারা কাজ করবে কি না। কারণ, তারা যেভাবে দায়িত্বজ্ঞানহীনতা দেখিয়েছে, ৪ তারিখে সরকার আসার পরেই যেভাবে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল…তো বলার নেই। গণতন্ত্রের জন্যই হয়তো পালিয়েছে। আমরা সেদিকেই এগোচ্ছি যাতে ভোটটা হয় নভেম্বর-ডিসেম্বর মাসে।”
