Voice of Eastern India

Howrah Murder: কুপিয়ে খুন হাওড়ায়, ছুরি হাতে পালানোর পথে স্টেশনে পাকড়াও, গণপিটুনি দিল যাত্রীরা


সুনীত হালদার, মৌড়িগ্রাম, হাওড়া: দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের মৌড়িগ্রাম স্টেশনে প্রকাশ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য । মঙ্গলবার দুপুর প্রায় বারোটা নাগাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটে এই মর্মান্তিক ঘটনা ।               

আরও পড়ুন: অধিবেশনের আগে বিধানসভার স্পিকারের ডাকে সর্বদলীয় বৈঠক, ডাক পেলেন না কুণাল শোভনদেব

জানা গিয়েছে, প্ল্যাটফর্মের উপর থাকা শৌচালয়ের সামনে এক ব্যক্তি ধারালো ছুরি নিয়ে অন্য এক ব্যক্তির উপর হামলা চালায় । এলোপাথাড়ি ছুরির আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি । গুরুতর জখম অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় ।               

খুনের পর অভিযুক্ত ব্যক্তি ছুরি নিয়ে পালানোর চেষ্টা করলে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা তাকে পিছন থেকে ধাওয়া করে । তার পর ধরেও ফেলে ওই আততায়ীকে । এরপর শুরু হয় গণপিটুনি ।               

আরও পড়ুন: মাসে মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগ, তাতেই ১০ কোটি টাকার তহবিল! কীভাবে হবে, জেনে নিন অঙ্কটা

ঘটনার খবর পেয়ে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ (Howrah City Police) ঘটনাস্থলে পৌঁছায় । পুলিশ (Howrah City Police) অভিযুক্ত ব্যক্তিকে অস্ত্র সমেত আটক করে নিয়ে যায় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্টেশনের শৌচালয়ের টেন্ডার সংক্রান্ত গন্ডগোলের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) ।               

উল্লেখ্য, দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অন্যতম উল্লেখযোগ্য স্টেশন হল মৌড়িগ্রাম । এখানে ইন্ডিয়ান অয়েলের হাওড়া টার্মিনাল রয়েছে । এ ছাড়াও মুম্বই বা চেন্নাই থেকে কলকাতায় ঢোকার অন্যতম প্রধান রাস্তা আন্দুল রোডের সংযোগস্থলে অবস্থিত এই স্টেশন ।               

হাওড়ার দিক থেকে খড়গপুর যাওয়ার পথে, অন্যতম প্রধান স্টেশন সাঁতরাগাছির পরের স্টেশনই হল এই মৌড়িগ্রাম স্টেশন । এর পরের স্টেশন হল, আন্দুল । আপাত শান্ত এই জনপদে কেন বা ঠিক কীভাবে এমন ঘটনা ঘটল, সেই সবের তদন্তে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) ।               

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.