Voice of Eastern India

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর


কলকাতা: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল ১ জনকে। ধৃতের নাম আবু জাফর। মালিক বীরেশ্বর মিত্র এই ব্যক্তিকেই হোটেল লিজে দিয়েছিলেন। জোড়াসাঁকোর বাসিন্দা আবু জাফরকে এন্টালি মার্কেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। বীরেশ্বর মিত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। বীরেশ্বর মিত্ররই মালিকানায় থাকা আরেকটি হোটেল ‘যাপন’-এর ২ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, ৪ দিনের ব্য়বধানে রাজ্যের দুটো জায়গায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অনেকেই। নড়েচড়ে বসল প্রশাসন। কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দিল দমকল। মির্জা গালিব স্ট্রিটে ৯টি গেস্ট হাউস ও ৪টি রেস্তোরাঁকে শো কজ নোটিস দেওয়া হল। ২৪ ঘণ্টার মধ্যে কেন এই গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলিকে বন্ধ করা হবে না, তা জানতে চেয়েছে দমকল। প্রতিটি গেস্ট হাউস ও রেস্তোরাঁর বিরুদ্ধে অগ্নি বিধি না মানার অভিযোগ উঠেছে। এই গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলিকে আগেও একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। অগ্নি বিধি মানতে এই নোটিস দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দমকলের DG অনুজ শর্মা।

এই রাজ্যে সময় পাল্টেছে, সরকার পাল্টেছে। স্টিফেন কোর্ট থেকে ফ্রি স্কুল স্ট্রিট। একের পর এক সরকার গেছে-এসেছে। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুমিছিল থামেনি। ২০১০ থেকে ২০২৬ পর্যন্ত, বাম আমল থেকে বিজেপির আমল, একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো মানুষের সংখ্যাটা দুশোর আশপাশে। অগ্নিকাণ্ডের পর তৈরি হয়েছে একের পর এক কমিটি। জমা পড়েছে রিপোর্ট। কিন্তু তার পরও ঘটে চলেছে তারাপীঠ, ফ্রি স্কুল স্ট্রিটের মতো ঘটনা। 

কোথাও আগুন লাগার পর, প্রাণ যাওয়ার পর, হইচই হয়েছে! তদন্ত কমিটি গঠন হয়েছে। রিপোর্ট জমা পড়েছে, সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে, ব্য়াস কিছুদিন পর সব চুপ! ২০১০ সালের ২৩ শে মার্চ। রাজ্যে বাম জমানার শেষের বছর, ভয়বাহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেছিল পার্ক স্ট্রিটের অফিস বিল্ডিং স্টিফেন কোর্ট। ২০১১ সালের ৯ই ডিসেম্বর, রাজ্যে তখন তৃণমূলের নতুন সরকার ক্ষমতায় এসেছে ৮ মাস। আমরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বহু রোগীর মৃত্য়ু হয়েছিল। মৃতদের পরিবার পুিছু ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করে তৃণমূল সরকার। গঠন করা হয় তদন্ত কমিটি। সেটা ছিল তৃণমূল সরকারের শুরু। মাঝে কেটে গেছে ১৫ বছর। কিন্তু এই দীর্ঘ সময়েও অগ্নিবিধি নিয়ে ছেলেখেলা চলেছে!

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.