ABP Ananda LIVE : নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, এবার সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দরবারে পৌঁছেছিল রাজ্য সরকার।
আরও খবর
পরিবর্তনের জমানায় স্কুলে পাঠ্যে দেদার পরিমার্জন। দশম শ্রেণি পর্যন্ত বইয়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী। প্রতিটি বইয়ের শুরুতেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী। ‘জানুয়ারির ২ তারিখ থেকেই ছাত্রছাত্রীদের হাতে নতুন বই’। এবিপি আনন্দকে জানালেন সিলেবাস কমিটির চেয়ারম্যান। অষ্টম শ্রেণির ইতিহাস থেকে বাদ যাচ্ছে ‘সিঙ্গুর আন্দোলন’। সনাতনী পরম্পরার কথা মাথায় রেখে সিলেবাসে ‘শিবাজী উৎসব’ কবিতা। সিলেবাস থেকে বাদ রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতা।
দেশাত্মবোধের ধারণা থেকে সিলেবাসে ‘মেবার পতন’ নাটক। সিলেবাসে এল দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ নাটক। স্কুলের সিলেবাস থেকে বাদ পড়ল ‘সিরাজদৌল্লা’ নাটক। পাঠ্য সূচি থেকে বাদ পড়ছে তৃণমূল জমানার ‘কন্যাশ্রী’ প্রকল্প। ‘কাটছাঁট’ মোঘল সাম্রাজ্যে, গুরুত্ব জাতীয়তাবাদী আন্দোলনে। ‘ইতিহাসে আর বড় করে দেখানো হবে না কমিউনিজমকে’। ‘সিলেবাস থেকে বাদ পানি, আব্বা, আম্মুর মতো শব্দ’। এবিপি আনন্দকে জানালেন সিলেবাস কমিটির চেয়ারম্যান।
