Voice of Eastern India

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে ‘না’, শুভেন্দুর সঙ্গে বৈঠকে ‘হ্যাঁ’, তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?


নয়াদিল্লি :  দিল্লিতে তৃণমূলত্যাগী ও অধুনা এনসিপিআই-এর  সাংসদদের সঙ্গে মঙ্গলবার হাই ভোল্টেজ বৈঠক। তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানটান বৈঠক। তারপরই একের পর এক এনসিপিআই সাংসদ গেলেন এনডিএ-র সঙ্গে বৈঠকে। একে একে ঢুকলেন শতাব্দী, কাকলি, সুদীপরা। কিন্তু এলেন না সেই তিন জন। যাঁদের অনুপস্থিতি নিয়ে আগের মিটিংয়েও জল্পনা তৈরি হয়েছিল। সংসদে থেকেও এই বৈঠকে ছিলেন না NCPI-এর তিন সাংসদ। আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাহলে কি এনসিপিআই-এর বিজেপির সঙ্গে মিশে যাওয়ার জল্পনার মধ্যেই মতপার্থক্যের ছবি? সংসদে উপস্থিত থাকলেও টানা দ্বিতীয়বার NDA-র বৈঠকে যোগ দিলেন না NCPI-র তিন সাংসদ – আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। সেই সঙ্গে  তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেবৈঠকে তাঁরা অংশ নেবেন ঠিকই, তবে  এনডিএ-র সঙ্গে বৈঠকে তাঁরা নেই। 

দিল্লিতে NDA-র গুরুত্বপূর্ণ বৈঠকে একদিকে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা যোগ দিলেন, তখনই  আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠানরা এলেন না আগের দিনের মতোই। তাঁদের অনুপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। NDA-র বৈঠকে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে আবু তাহের বলেন,’আমরা NDA-তেও নেই, BJP-তেও নেই’। তবুও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁরা যোগ দেবেন। আবু তাহেরের কথায়, “NDA-র বৈঠকে না থাকলেও মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকব। উন্নয়নের স্বার্থেই সেই বৈঠকে অংশ নেব।” তাঁদের মতে,  রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা জরুরি। তবে কি, সিদ্ধান্ত বদলে সংখ্য়ালঘু অধ্য়ুষিত মুর্শিদাবাদের এই তিন সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে রাজ্যে ও দিল্লিতে এক জটিল পরিস্থিতি।  

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.