কলকাতা: বিধানসভায় OBC সংক্রান্ত জোড়া সংশোধনী বিল পেশ। তৃণমূল জমানার তালিকা বাতিল, OBC সংশোধনী বিল পেশ। বিশেষ সম্প্রদায়কে তোষণের জন্য ১১৩টি জাতি-গোষ্ঠীকে তালিকাভুক্ত করা হয়েছিল। বিশেষ সম্প্রদায়কে তোষণের জন্য রাজনৈতিক স্বার্থ ছিল। ১৯৯৩ সালে ৬৩টি জাতি-গোষ্ঠীকে তালিকাভুক্ত করা হয়েছিল। সেই সুপারিশ মেনেই ৬৩টি জাতি-গোষ্ঠীকে তালিকায় রাখা হয়েছে। OBC আইন সংশোধনের নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে OBC আইন সংশোধন। বিধানসভায় দাবি অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের।
OBC সংক্রান্ত জোড়া সংশোধনী বিল পেশ, বিধানসভায় ভোটাভুটি। OBC বিল নিয়ে ভোটাভুটি চান ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বিধানসভায় ভোটাভুটিতে অংশ নিল না ‘ঋতব্রত-তৃণমূল’। ভোটাভুটিতে অংশ না নিয়ে বেরিয়ে গেল ‘ঋতব্রত-তৃণমূল’। ঋতব্রত শিবিরের বিধায়করা বেরিয়ে গেলেও বসে রইলেন কাজল শেখ, বায়রন বিশ্বাস, মোশারফ হোসেনরা। বিধানসভা থেকে না বেরনোয় ‘ঋতব্রত-তৃণমূল’-এর ৫ বিধায়ককে অভিনন্দন কুণাল ঘোষের।
আরও পড়ুন, তারাতলাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই কলকাতায় ফের ভাঙল বাড়ি, আটকে একাধিক
OBC বিলের বিরোধিতা করলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। ‘সংরক্ষণ কমিয়ে OBC-দের সঙ্গে বঞ্চনা। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ না করে, গাইডলাইন মেনে করা হোক। কেরল ও তামিলনাড়ু মডেল মেনে চলা উচিত’, দাবি নৌশাদের।
অন্যদিকে, সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য। আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ। গুজরাত, উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গেও গুন্ডা দমনে কড়া আইন আনছে রাজ্য। আজ ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ’ বিল পেশ। ক্ষমতায় এসেই গুন্ডা দমনে কড়া আইন আনার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
