Voice of Eastern India

Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়


কলকাতা: সুপ্রিম-রক্ষাকবচ পেয়েও অস্বস্তি কাটছে না, হাইকোর্টে দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়। ফের একবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। দু’টি মামলা ছাড়াও আরও চারটি FIR রয়েছে, তাঁর বিরুদ্ধে। সুতরাং, জমি মামলায় রক্ষাকবচ পেয়েও, ফের একবার আদালতের দ্বারস্থ হতে হল তাঁকে। মূলত, আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে স্পষ্ট বার্তা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিয়েছে সর্বোচ্চ আদালত। 

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার ‘টাকা-ট্রান্সফার’ নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর, “পরের মাস থেকে..”

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও, শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। রক্ষাকবচ চেয়ে তাঁর করা মামলার দ্রুত শুনানির আর্জি, খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল চলে যাওয়ার পরই, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। রাজ্যের একাধিক থানায় দায়ের হয়েছে FIR। তার মধ্যে রয়েছে,আমফানের ত্রাণ ‘দুর্নীতি’,’সেবাশ্রয়’ প্রকল্পে ‘দুর্নীতি’, ভুল চিকিৎসায় পা বাদের অভিযোগ।

পৈলানের রিসর্টে ‘তোলাবাজি’, মাটি ‘চুরি’, জমি ‘দুর্নীতি’, চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’-র মতো সব অভিযোগ। এর মধ্যে প্রায় সব মামলাতেই, সুমিত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এই অবস্থায়, দক্ষিণ ২৪ পরগনার পৈলানে একটি রিসর্টে তোলাবাজির মামলায় গত ২৯ জুলাই, সুমিত রায়ের বাড়িতে যায় পুলিশ। অন্যদিকে, শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁর নামে জারি হয় লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট। সুমিত রায়ের খোঁজে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ পৌঁছে গেছিল তাঁর বাড়িতেও। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.