তৃণমূলের অ্য়াকাউন্ট নিয়ে বিতর্কের মাঝেই এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে অ্যালকেমিস্ট চিটফান্ড নিয়ে। সূত্রের দাবি, তৃণমূলের ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নথি থেকে জানা যাচ্ছে যে, অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় প্রায় ১৩ মাস আগে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ED-কে ১০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। কোটির নীচে কথা নেই। রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দলের অ্যাকাউন্টে বেআইনি লেনদেনের অভিযোগের মাঝেই নতুন করে আলোচনা শুরু হয়েছে অ্যালকেমিস্ট নিয়ে। সূত্রের দাবি, তৃণমূলের ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নথি থেকে জানা যাচ্ছে যে,অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় প্রায় ১৩ মাস আগে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ED-কে ১০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। শনিবার ওই অ্যাকাউন্টগুলিতে বেআইনি ভাবে পাওয়া অর্থ জমা রয়েছে এই আশঙ্কা প্রকাশ করে বিধাননগর পুলিশের সাইবার থানায় অভিযোগ করেন ‘ঋতব্রত-তৃণমূলে’র বিধায়করা। সূত্রের খবর এরপরই, এফআইআর রুজু করে HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩টে অ্য়াকাউন্টে ‘ডেবিট ফ্রিজ’ করেছে পুলিশ।
