Voice of Eastern India

WB News Live : তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৫


তারাতলায় ভয়াবহ বিপর্যয় প্রাণ কেড়েছে ১১ জনের। এই ঘটনায়, সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, কাউকে ছাড়া হবে না। যদিও ফিরহাদ হাকিম দাবি করছেন, ভেঙে পড়া গোডাউন বেআইনি নয়। আর এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন কুণাল ঘোষ।

গ্রেফতার করা হল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়কে। বৃহস্পতিবার সকালেই তাঁর নাম করে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী। বলেন ‘KMC-তে কী হয়েছে তা আমরা জানি না ? আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে।’ এরপর রাতেই গ্রেফতার করা হল কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়কে।

তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনায়, উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খান, এই ২ জনের নাম । যে গোডাউন, ভেঙে পড়েছে, সেটি তৈরির দায়িত্বে ছিলেন আসগর হোসেন। আর ওই এলাকার সদ্য় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হলেন আনোয়ার খান। এই দু’জনের সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্কের অভিযোগ সামনে আসছে । যদিও বিপর্যয়ে মৃত্য়ু হয়েছে আসগর হোসেনের।

তারাতলায় বিপর্যস্ত গোডাউন তৈরির ক্ষেত্রে মানা হয়নি অনেক নিয়ম। সূত্রের দাবি, সেখানে আগেই একটি কাঠামো ছিল। পুরনো কাঠামো না ভাঙলে মাটি পরীক্ষা করা হয় না। কিন্তু এক্ষেত্রে মাটি পরীক্ষা না করেই, প্ল্যান জমা দেওয়া হয়েছিল পুরসভায়।

তারাতলায় ভয়াবহ বিপর্যয়ের নেপথ্যে উঠে আসছে চূড়ান্ত গাফিলতির অভিযোগ। এই প্রেক্ষাপটে কলকাতা পুরসভা, রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, সোনারপুর-সহ একাধিক পুরসভা এলাকায় সব নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিল্ডিংয়ের প্ল্যান অডিট করতে তৈরি করা হয়েছে কমিটি। 

আর জি কর-মামলায় তদন্ত নিয়ে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল CBI। আদালতে তদন্ত রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যারপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বললেন, এই মামলায় CBI গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে। CBI-এর থেকে মামলা নিয়ে CID-কে দেওয়ার আবেদন জানান অভয়ার পরিবারের আইনজীবী। যদিও শেষ পর্যন্ত আপাতত CBI-এর ওপরেই আস্থা রেখেছে আদালত। পরবর্তী শুনানি ৬ অগাস্ট।

মুখ্য়মন্ত্রীর সঙ্গে পরিবারের সাক্ষাতের পরই নেওয়া হয় ব্য়বস্থা। কাকদ্বীপে CPM কর্মী দম্পতিকে পুড়িয়ে খুনের ঘটনায় ১০ জনকে এবং কালীগঞ্জে তামান্না খাতুনের খুনের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুই ঘটনায় গ্রেফতারির পর বিচারের আশায় বুক বাঁধছে নিহত আনিস খানের পরিবারও।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.